এক্সপ্লোর

Viral News: সিজারে যমজ বাচ্চা, সেলাই পড়ার মুহূর্তে চিৎকার মহিলার, ‘পেটে কিছু নড়ছে’, ঘটল বেনজির ঘটনা

China News: চিনের শাংহাইয়ের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে।

শাংহাই: ফুটফুটে যমজ সন্তান প্রসব করেছিলেন। পেট সেলাই হওয়া তখনও বাকি। আর সেই মুহূর্তেই বদলে গেল সবকিছু। হঠাৎ পেটের মধ্যে নড়াচড়া টের পেলেন প্রসূতি। নার্স থেকে চিকিৎসক, কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু তার পর যা ঘটল, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। (Viral News)

চিনের শাংহাইয়ের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে এনেছে চিনা ভাষায় প্রকাশিত মালয়েশিয়ার Sin Chew Daily সংবাদপত্র। জানা গিয়েছে, শাংহাইয়ের হাসপাতালে সম্প্রতি ভর্তি হন অন্তঃসত্ত্বা মহিলা।  আগে থেকেই সব ঠিক ছিল, সেই মতো এক মেয়ে, এক ছেলে, যমজ সন্তান প্রসব করেন তিনি। (China News)

অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তান প্রসব করেন ওই মহিলা। সবকিছু ভাল ভাবেই মিটে যায়। তখনও অপারেশন টেবিলে শুয়ে তিনি। সূচ-সুতো নিয়ে পেট সেলাই করতে এগিয়ে আসছিলেন চিকিৎসক। সেই সময় হঠাৎই চিৎকার করে ওঠেন ওই প্রসূতি। পেটের মধ্যে কিছু নড়ছে বলে জানান তিনি। এতে সকলেই হতবাক হয়ে যান। 

প্রসূতির মুখে এমন কথা শুনে থমকে যান চিকিৎসক। এগিয়ে আসেন অপারেশন থিয়েটারে মোতায়েন নার্সরা। প্রসূতিকে পরীক্ষা করে দেখে চমকে ওঠেন এক নার্স। সত্যিই মহিলার পেটে কিছু একটা নড়ছে বলে চিকিৎসককে জানান তিনি। যেটি নড়াচড়া করছে, সেটি ভ্রূণ হতে পারে বলে জানান ওই নার্স। 

এতে সকলেই শশব্যস্ত হয়ে পড়েন। শুরু হয় পরীক্ষা। তাতে সত্যি সত্যিই মহিলার পেটে আরও একটি শিশু রয়েছে বলে ধরা পড়ে। এমন পরিস্থিতিতে কেউ কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে সবার আগে নিরাপদে শিশুটিকে বের করে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পর নিরাপদেই ওই শিশুটি ভূমিষ্ঠ হয়।

বিষয়টি সামনে আসতেই প্রবল সমালোচনা শুরু হয়। মহিলার গর্ভে তিন সন্তান রয়েছে, তা চিকিৎসকরা টের পেলেন না কী করে, ওঠে প্রশ্ন। যদিও চিকিৎসকদের দাবি, আলট্রাসাউন্ড থেকে শুরু করে প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষাই করা হয়েছিল। হতে পারে মায়ের জরায়ুতে অন্য দুই শিশু তাকে আড়াল করে দেয়। প্রসবের মুহূর্তেও কেন বোঝা গেল না বিষয়টি, সেই প্রশ্নের উত্তর অধরা যদিও। তবে সব ভাল যার, শেষ ভাল তার। যমজ সন্তানের আশায় দিন গোনা পরিবারটি তিনটি ফুটফুটে শিশু বাড়ি নিয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget