এক্সপ্লোর

Indore News: ভাগ্নের বিয়েতে নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়লেন মামা! তারপর...

Indore Viral News: ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সার্বিক বিবরণ দিতে গিয়ে রীতিমতো শিউরে ওঠেন। জানান, স্ত্রী-র সঙ্গে ছিলেন ঘনশ্যাম যাদব। পরনে কুর্তা-পায়জামা, চোখে চশমা-সুন্দর সাজে স্ত্রী-র সঙ্গেই নাচছিলেন।

Indore News: ইন্দোরের (Indore) এক বিয়েবাড়িতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ভাগ্নের বিয়েতে এসে প্রাণ হারালেন মামা। বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের খরগাঁও (Khargone) এলাকার এই ঘটনায় শোকস্তব্ধ সকলে। বিয়েবাড়িতে সানাইয়ের সুর এক লহমায় বদলে গেল বিষাদে। সকলে হতভম্ব। 

জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের খরগাঁও জেলার কাসরাওয়াদ (Kasrawad) এলাকার ওঝরা গ্রামে জাঁকজমক করে ভাগ্নের মেহেন্দির (Mehendi) অনুষ্ঠান চলছিল। গানে নাচে সে এক দারুণ পরিবেশ। কিন্তু হঠাৎ কাটল সেই আনন্দ উৎসবের তাল। ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যু হল বড়ওয়ানি জেলার পিপলুদ গ্রামের বাসিন্দা ঘনশ্যাম যাদবের। ঘটনার আকস্মিকতায় চমকে যান সেখানে উপস্থিত সকলে।  

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সার্বিক বিবরণ দিতে গিয়ে রীতিমতো শিউরে ওঠেন। জানান, স্ত্রী-র সঙ্গে দারুণ খোশমেজাজে ছিলেন ঘনশ্যাম যাদব। পরনে কুর্তা-পায়জামা, চোখে চশমা - সুন্দর সাজে স্ত্রী-র সঙ্গেই নাচছিলেন তিনি। হঠাৎ পড়ে যান। সেখানে উপস্থিত সকলে প্রথমে ভেবেছিলেন তিনি বোধহয় নাচের স্টেপ হিসেবে মাটিতে শুয়ে পড়েছেন। কিন্তু কয়েক মুহূর্তেই সে ভুল ভেঙে যায়। ঘটনার গুরুত্ব বুঝেই তাঁর দিকে ছুটে যান সকলে। উপস্থিত আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা পরিস্থিতি বুঝতে পেরে সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করেন। অবস্থার কোনও পরিবর্তন না হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ে যেতে যেতে মাঝ রাস্তাতেই সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  

আনন্দের পরিবেশে হঠাৎ এমন ঘটনা ঘটে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। ঘনশ্যাম যাদবের পরিবারের ঘনিষ্ঠরা জানান, তিনি তাঁর ভাগ্নের বিয়ে নিয়ে অত্যন্ত উত্তেজিত ছিলেন। এমনকী বিয়ে মিটে গেলেও কয়েকদিন যাবৎ সেখানেই থাকার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ভাগ্যের কী পরিহাস! আদরের ভাগ্নের বিয়ের অনুষ্ঠানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন তিনি। জানা যাচ্ছে, ঘনশ্যাম যাদব পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর পরিচিতের কথায়, সেই সন্ধের অনুষ্ঠানের সময় তিনি যথেষ্ট স্বাভাবিক ছিলেন। পরিবারের সকলের সঙ্গে আনন্দ করছিলেন, স্ত্রী-র সঙ্গে নাচছিলেন। কিন্তু হঠাৎই নাচতে নাচতে লুটিয়ে পড়েন মাটিতে।  কী থেকে কী হয়ে গেল কেউই ঠিক বুঝতে পারছেন না।  

বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা খুব বেড়ে গেছে। আর এক্ষেত্রে কোনও বয়সই যেন আর নিরাপদ নয়।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget