এক্সপ্লোর

Viral News: শেষকৃত্যের সামর্থ্য নেই, মৃত বাবাকে আলমারিতেই রেখে দিলেন ছেলে, জানাজানি হল ২ বছর পর

Japan News: জাপানের টোকিও থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: শেষকৃত্যের খরচ জোগাড়ে অসমর্থ। আলমারিতে বাবার দেহ লুকিয়ে রাখলেন ছেলে। একদিন বা দু’দিন নয়, টানা দু’বছর জামাকাপড়ের আলমারিতে রইল মৃতদেহ। পচে গলে শেষে কঙ্কালে পরিণত হল দেহ। পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সামনে এল, যাকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral News)

জাপানের টোকিও থেকে এই ঘটনা সামনে এসেছে। South China Morning Post জানিয়েছে, অভিযুক্তের নাম নবুহিকো সুজুকি, বয়স ৫৬ বছর। ২০২৩ সালের জানুয়ারি মাসে তাঁর বাবা মারা যান। কিন্তু আর্থিক অবস্থা ভাল ছিল না। বাবার শেষকৃত্যের খরচ জোগাড় করতে পারেননি। বাবার দেহ আলমারিতে ঢুকিয়ে রাখেন তিনি। (Japan News)

এতদিন কেউই বিষয়টি টের পাননি। কিন্তু টোকিওতে একটি রেস্তরাঁ চালান নবুহিকো। সম্প্রতি টানা এক সপ্তাহের মতো বন্ধ ছিল রেস্তরাঁ। রেস্তরাঁ বন্ধ রাখার কথা কাউকে জানাননি নবুহিকো। ফলে আশেপাশের সকলের সন্দেহ হয়। সেই মতো পুলিশকে বিষয়টি জানান তাঁরা। 

নবুহিকোর কিছু ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। সেই মতো তাঁর বাড়িতে খোঁজ নিতে যায় পুলিশ। আর তাতেই আলমারির ভিতরে রাখা কঙ্কালটির খোঁজ মেলে। নবুহিকোকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে আসল ঘটনা খোলসা করেন তিনি। 

নবুহিকো জানিয়েছেন, ৮৩ বছর বয়সি বাবা আচমকাই মারা যান। বাড়ি ফিরে বাবার মৃতদেহ দেখতে পান তিনি। কিন্তু শেষকৃত্যের যা খরচ, তা তাঁর পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। তাই দেহটি আলমারিতে লুকিয়ে ফেলেন নবুহিকো। প্রথমে বিষয়টি নিয়ে অপরাধ বোধে ভুগলেও, পরে বিষয়টি সয়ে যায় তাঁর। এমনকি বাবাকেই একটা সময় তিনি দোষারোপ করতে শুরু করেন বলেও জানতে পেরেছে পুলিশ।

নবুহিকোকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দেশের সোশ্যাল মিডিয়ায়। কারণ পুলিশে তদন্তে তাঁর বিরুদ্ধে বাবার পেনশনের টাকা নয়ছয় করার বিষয়টিও উঠে এসেছে। পেনশনের টাকা হাসিল করতে তিনি বাবাকে শেষ করে দিয়েছেন কি না, প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আবার অনেকের মতে, প্রিয়জনের চলে যাওয়া, সেই সঙ্গে আর্থিক সঙ্কট, অনেক সময় কী করণীয় বোঝা যায় না।

কিন্তু জাপানে শেষকৃত্যের খরচও যে অনেক, তাও মেনে নিয়েছেন অনেকে। একজন জানান, বাবা মারা যাওয়ার পর সঙ্গে সঙ্গে দেহ নিয়ে চলে যাওয়ার জন্য তাঁকে জোরাজুরি করতে থাকে হাসপাতাল। শেষ পর্যন্ত প্রায় ১৪ হাজার ডলার খরচ করে তাঁকে বাবার শেষকৃত্য সারতে হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২ লক্ষ টাকা। একে প্রিয়জনের চলে যাওয়া, তার উপর আর্থিক ধাক্কা, তিনি বিহ্বল হয়ে পড়েছিলেন বলে জানান ওই ব্যক্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget