এক্সপ্লোর

Jodhpur News: রাগবি বলের মত বড় টিউমর বেরোল মহিলার পেট থেকে ! অবাক সার্জেনরাও

Viral News: বহুদিন ধরেই পেটের সমস্যা, পেট ভারী মনে হওয়া, কোষ্ঠকাঠিন্য, জণ্ডিস ইত্যাদি সমস্যায় ভুগছিলেন সেই মহিলা। স্বস্তি পেতে এবং চিকিৎসার জন্য তিনি উল্লিখিত হাসপাতালের সার্জিকাল ইউনিটে গিয়েছিলেন।

যোধপুর: যুগান্তকারী ঘটনা চিকিৎসা দুনিয়ায়। রাজস্থানের যোধপুরে মথুরা দাস মাথুর হাসপাতালে (Jodhpur News) ৪২ বছর বয়সী এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার (Tumor) করে বের করা হল একটা বিরাট মাপের সিস্ট বা টিউমর। আকারে সেই টিউমরটি একটি রাগবি বলের থেকেও বড়। এখনও পর্যন্ত ভারতের চিকিৎসার ইতিহাসে সম্ভবত এটাই সবথেকে বড় টিউমর যা কারও পেট থেকে বের করা হয়েছে। চমকে গিয়েছেন সার্জেনরাও। তবে এই সফল অস্ত্রোপচার চিকিৎসকদের কাছে এক বড় সাফল্য। 

বহুদিন ধরেই পেটের সমস্যা, পেটে ভারী ভারী মনে হওয়া, কোষ্ঠকাঠিন্য, জণ্ডিস ইত্যাদি সমস্যায় ভুগছিলেন সেই মহিলা। স্বস্তি পেতে এবং চিকিৎসার জন্য তিনি উল্লিখিত হাসপাতালের সার্জিকাল ইউনিটে (Jodhpur News) গিয়েছিলেন। সেখানে ইউনিট ইন চার্জ এবং সিনিয়র সার্জেন ডা. দীনেশ দত্ত শর্মা তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে নেন বিগত ১২ ফেব্রুয়ারি। এরপরে একটি আল্ট্রাসাউন্ড এবং একটি সিটি স্ক্যান করা হয় তার। সেখানেই ধরা পড়ে তার পেটের ভিতরে একটি বড় মাংসখণ্ড হেপাটোবিলিয়ারি সিস্টেমের সঙ্গে জুড়ে রয়েছে, যকৃত, পিত্তাশয় ও পিত্তনালীর সঙ্গে জুড়ে রয়েছে এই মাংসখণ্ডটি। এই মাংসপিণ্ডের আয়তন ছিল দৈর্ঘ্যে ৩৫ সেমি, প্রস্থে ২২ সেমি এবং তা ১৬ সেমি পুরু ছিল। 

যোধপুরের মথুরা দাস মাথুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডা. বিকাশ রাজপুরোহিত জানান, পেলভিসের ভিতরে লিভার ছাড়িয়ে গিয়েছিল সেই সিস্টটি। আর এর কারণে ঘটনাটি খুব অস্বাভাবিক হয়ে ওঠে। এই মাংসপিণ্ডের বৃদ্ধির কারণে আশেপাশের অঙ্গগুলিরও ক্ষতি হয়েছে বিস্তর। অস্ত্রোপচার করা অনেক জটিল হয়ে গিয়েছে।

এই অস্ত্রোপচারের (Jodhpur News) পরে টানা ১৭ দিন পর্যবেক্ষণে রাখা হয় সেই মহিলাকে। খুব ভালভাবে মহিলার সেরে ওঠা নজর করছিলেন চিকিৎসকেরা। শরীর পুরোপুরি সুস্থ হলে ১০ মার্চ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ডা. দীনেশ দত্ত শর্মা ব্যাখ্যা করে বলেছেন যে এই ধরনের টিউমরকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হেপাটোবিলিয়ারি লিম্ফ্যানজিওমাস টিউমর যা নন-ক্যান্সারাস। আর এই ধরনের এত বিপুল আকারের সিস্ট বেশ বিরল। কারণ এটি লিভারের বাইরে বৃদ্ধি পেয়েছে। ভারতের একটি হাসপাতালে এত বড় আকারের সিস্ট সফল অস্ত্রোপচারে বের করে আনা হল, তা নিঃসন্দেহে একটি অর্জন।

আরও পড়ুন: Viral News: প্রতিদিন ৫ মিনিট আগে অফিস আসতে বাধ্য করেন বস, মামলা লড়ে ওভারটাইমের ৫৯ লাখ আদায় কর্মীর

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget