এক্সপ্লোর

Lakshmir Bhandar: আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য? ভ্যালিডেশন এরর এসেছে? কী করবেন?

Lakshmir Bhandar Status Check: স্ট্যাটাসে যদি 'ভ্যালিডেশন এরর' দেখায় আপনি যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন সেখানে যোগাযোগ করুন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্ট্যাটাসে 'ভ্যালিডেশন এরর' দেখালে সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করুন।

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম। সমাজের প্রতিটি শ্রেণীর মহিলার মধ্যেই এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত সফল একটি উদ্যোগও বটে। অতি সম্প্রতি ২০২৬ সালের অন্তবর্তী বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্ত অর্থের পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। এখন প্রতি মাসে এই প্রকল্পে মিলবে ১,৫০০ টাকা। তপশিলি জাতি ও উপজাতিদের মিলবে ১,৭০০ টাকা।   

সরকারের তরফে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও অনেকেরই টাকা পেতে সমস্যা হচ্ছে। আবেদনপত্রে কিছু ত্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। আবেদনপত্র এবং লক্ষ্মীর ভাণ্ডারে প্রয়োজনীয় কোনও একটি নথিতে যদি সামান্য কোনও ত্রুটিও থেকে থাকে, সেক্ষেত্রে টাকা আটকে যাবে।  

কোন কোন ভুলে আটকাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? 

  • আবেদনপত্রে লেখা আপনার নামের বানান যদি আধার কার্ড বা অন্যান্য নথির সঙ্গে না মেলে, সেক্ষেত্রে আবেদনটি খারিজ অথবা স্থগিত হয়ে যেতে পারে। পাশাপাশি, আপনার আধার কার্ডে (Aadhar Card) লেখা বাবা/স্বামীর নাম যদি আবেদনপত্রে উল্লেখ করা নামের বানানের সঙ্গে না মেলে, সেক্ষেত্রেও এমন সম্ভাবনা রয়েছে। 
  • আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার সময় সেখানে দেওয়া অ্যাকাউন্ট নম্বর কিংবা আইএফএসসি কোড (IFSC Code) যদি ভুল হয় অথবা কেওয়াইসি (KYC) না করা থাকে সেক্ষেত্রেও আবেদন স্থগিত হয়ে যেতে পারে। 
  • লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনার টাকা পাওয়া সমস্যার হয়ে দাঁড়াতে পারে।   

লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেক: 

  • আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন? জানতে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেকে ক্লিক করুন। socialsecurity.wb.gov.in- এখানে
  • সেখানে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বরের অপশন দেখতে পাবেন। এই চারটি অপশনের যে কোনও একটিতে ক্লিক করলে স্ট্যাটাসের পেজটি খুলে যাবে। 
  • যদি সেখানে ভ্যালিডেশন এরর (Validation Error) দেখায়, বুঝতে হবে আপনার দেওয়া তথ্যে কোনও না কোনও ত্রুটি রয়েছে। 

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে কী করবেন? 

স্ট্যাটাসে যদি 'ভ্যালিডেশন এরর' দেখায় সেক্ষেত্রে আপনি যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন (Apply) করেছিলেন সেখানে যোগাযোগ করুন। যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) আবেদন করে থাকেন, সেখানে যান। যদি বিডিও অফিসে (BDO Office) আবেদন করে থাকেন, তবে সেখানে যেতে হবে। সংশ্লিষ্ট অফিসে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বলুন। কী সমস্যা তা বিশদে বোঝাতে চাইলে প্রয়োজনে স্ট্যাটাসের একটি ফটোকপি সঙ্গে রাখতে পারেন। 

আপনার আবেদনের ত্রুটি যদি ছোটোখাটো হয়, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা বলছে তাই করুন। যদি তা একেবারেই ভুল হয়, সেক্ষেত্রে ফের নতুন করে আবেদন করতে হতে পারে। সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি যা পরামর্শ দেবেন, তা মেনে চলুন।  

তবে মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে আপনার আবেদন যদি ত্রুটিপূর্ণ হয়, দেরি না করে তা সংশোধন করে নেওয়াই শ্রেয়। তা না হলে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে আপনি বঞ্চিত হতে পারেন।

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget