এক্সপ্লোর

Surat-Kolkata Flight: বিমানের শৌচাগারে ঢুকে বিড়িতে সুখটান, টেনে নামানো হল বাঙালি যাত্রীকে, গ্রেফতার করল পুলিশ

Viral News: বৃহস্পতিবার সুরত বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

সুরত: বিমানের শৌচাগারে বিড়িতে সুখটান। গ্রেফতার হলেন এক বাঙালি যাত্রী। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ থেকে গুজরাত দিয়েছিলেন ওই ব্যক্তি। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ফেরার সময় বিমানের শৌচাগারে ঢুকে বিড়ি ধরান। তাতেই পুলিশ ডেকে হাতকড়া পরানো হয় তাঁকে। তাঁর কাছ থেকে বিড়ির প্যাকেট, দেশলাইয়ের বাক্সও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। (Surat-Kolkata Flight)

বৃহস্পতিবার সুরত বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সুরত থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল IndiGo বিমানের। উড়ানের আগে বিমানবন্দরে দাঁড়িয়েছিল বিমানটি। শেষ মুহূর্তের তদারকি চলছিল। সেই সময় বিমানের শৌচাগার থেকে পোড়া গন্ধ ভেসে আসে। এক বিমানসেবিকা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এতে একটি দল ছুটে আসে। আর তাতেই আসল ঘটনা সামনে আসে। (Viral News)

অশোক অনুকূল বিশ্বাস নামের পশ্চিমবঙ্গের এক বাসিন্দা বিমানের শৌচাগারে বিড়ি ধরান বলে জানা গিয়েছে। গুজরাতের নবসারিতে কর্মরত অশোক। বিমানে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর কাছ থেকে বিড়ির প্যাকেট এবং দেশলাইয়ের বাক্সও উদ্ধার হয়। এর পর অশোককে বিমান থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ পৌঁছয় বিমানবন্দরে এবং গ্রেফতার করে অশোককে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে এমনিতেই বিমানটি উড়তে দেরি হচ্ছিল। বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রথম পোড়া গন্ধ পাওয়া যায়, ধোঁয়াও দেখতে পান যাত্রীরা। সেই মতো বিমানসেবিকা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তাতেই তল্লাশি শুরু হয় এবং অশোকের কাছ থেকে বিড়ি-দেশলাি উদ্ধার হয়। এসব করতে গিয়ে আরও দেরি হয়ে যায় বিমানটি উড়তে। 

অশোককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২৫ ধারায় মামলা দায়ের হয়েছে, অর্থাৎ তাঁর জন্য অন্য যাত্রীদের জীবন বিপন্ন হতে বসেছিল। বিমান সংস্থার তরফে বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিমান সংস্থার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠে আসছে। বিমানের মধ্যে থেকে অশোককে গ্রেফতার করা হলেও, বিমানবন্দরে তাঁর কাছে থাকা বিড়ি-দেশলাই সকলের নজর এড়িয়ে গেল কী করে, উঠছে প্রশ্ন। 

IndiGo সংস্থার সুরত থেকে কলকাতাগামী ওই বিমানে প্রায় ৭০ যাত্রী সওয়ার ছিলেন। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। ১৯৩৭ সালের ভারতীয় বিমান আইন অনুযায়ী, বিমানে ধূমপান নিষিদ্ধ। সেটি অপরাধমূলক আচরণ হিসেবেও গণ্য হয়। এক্ষেত্রে বিমান থেকে ওই যাত্রীকে নামিয়ে দেওয়ার পাশাপাশি, তাঁর জেলও হতে পারে। তিন মাস থেকে দু'বছর পর্যন্ত বিমানে ওঠাও নিষিদ্ধ করা যেতে পারে তাঁর।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget