এক্সপ্লোর

Raipur Petrol Pump Fire: সিগারেট জ্বালাতে বাধা, পেট্রোল পাম্পে রাখা বন্ধুর বাইকে আগুন লাগাল 'অগ্নিশর্মা' যুবক!

Raipur Petrol Pump News: পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ধূমপান বিপজ্জনক, সেই কথা মাথায় রেখেই তাকে বাধা দেয় অন্যজন। সেখানে দাঁড়িয়ে সিগারেট ধরাতে বাধা দেয়। ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।

পেট্রোল পাম্পে ধূমপান (Smoke) করতে নিষেধ করায় সেখানে দাঁড়িয়েই বন্ধুর বাইকে আগুন ধরিয়ে দেয় এক যুবক। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। পেট্রোল পাম্পের এক কর্মীর তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর (Raipur) জেলার বীরগাঁওয়ের উরলা থানা এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বাইকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে আসে দুই ব্যক্তি। বাইকে তেল ভরানোর সময় তাদের মধ্যে একজন পেট্রোল পাম্পে দাঁড়িয়েই ধূমপান করতে উদ্যোগ নেয়। পেট্রোল পাম্পে (Petrol Pump) দাঁড়িয়ে ধূমপান করা অত্যন্ত বিপজ্জনক, সেই কথা মাথায় রেখেই তাকে বাধা দেয় অন্যজন। সেখানে দাঁড়িয়ে সিগারেট ধরাতে বাধা দেয়। ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা।    

অভিযোগ, সিগারেট জ্বালাতে বাধা পেয়ে রাগের বশে বাইকের ফুয়েল ট্যাঙ্কে (Fuel Tank) আগুন ধরিয়ে দেয় ওই ব্যক্তি। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাইক এবং পাম্পের মেশিনে আগুন ধরে যায়। কোনওরকমে নিজেকে বাঁচাতে সক্ষম হয় বাইকে বসে থাকা অন্যজন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাগের বশে জ্বলন্ত লাইটার দিয়ে ভাবলেশহীনভাবে বাইকের ফুয়েল ট্যাঙ্কের মুখে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা যাচ্ছে, বাইক থেকে কোনওমতে লাফিয়ে উঠে নিজেকে বাঁচাতে সক্ষম হয় সেই ব্যক্তি। কিছুটা জ্বলন্ত তেল ছিটকে অভিযুক্তের গায়েও পড়ে।  
 
ঘটনার সময়ে পেট্রোল পাম্পের এক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। এসব দেখে প্রথমে হতভম্ব হয়ে যান তিনি। তড়িঘড়ি তেলের নজল পাইপটি বাইক থেকে বের করে নেন। পরমুহূর্তেই ছুটে যান অগ্নিনির্বাপক যন্ত্র আনতে। অত্যন্ত তৎপরতার সঙ্গে তেলের মেশিনের মেইন সুইচ বন্ধ করে দেন। এরপর অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর তৎপরতার জেরেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে দেখে দু'জন পালানোর চেষ্টা করলে পাম্প কর্মীরা তাদের ধরে ফেলে। তারাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। 

ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিওর সূত্র ধরে এবং পাম্পকর্মীদের সঙ্গে কথা বলে উরলা পুলিশ তদন্ত শুরু করে। গাড়ির রেজিস্ট্রেশনের বিবরণ এবং বিভিন্ন ডিজিটাল প্রমাণ ব্যবহার করে দুজনকেই পাকড়াও করেছে পুলিশ।

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget