এক্সপ্লোর

Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

Monkey Enters Liquor Shop: মদের দোকান ঢুকে পড়ল বাঁদর। সাফ করল মদের বোতল। এর পর মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ল দোকানেই।

রাঁচী: উত্সবের দিন হোক কিংবা সাধারণ কোনও দিন, মদের দোকানে ভিড় লেগেই থাকে। লাইন যতই লম্বা হোক না কেন, লোকেরা নিজেদের পালা আসার জন্য অপেক্ষা করেন এবং নিজেদের পছন্দের মদ কিনে তারপর বাড়ি ফেরেন। কিন্তু এবার ঘটনাটা একটু অন্যরকম। মানুষ নয়, এবার মদের দোকানে ক্রেতা হিসেবে হাজির হল বাঁদর। লাইন দিতে না পেরে সোজা ঢুকে গেল দোকানের ভেতরে। আর তারপর যা ঘটেছে, তা উপস্থিত সবাইকে অবাক করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচীতে। 

রাঁচীর ওরমাঞ্জিতে একটি বাঁদর হঠাৎ মদের দোকানে ঢুকে পড়ে। এরপর যা ঘটেছিল তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মদের দোকানের মধ্যে বাঁদরটিকে এতটাই অচেতন অবস্থায় দেখা যায় যে, মনে হচ্ছে যেন নেশা করেছে বাঁদরটি। এই ভিডিওটি নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। মজার মজার মন্তব্যও করেন মানুষরা। 

কী দেখা যাচ্ছে ভিডিওটিতে ?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাঁচীর ওরমাঞ্জিতে একটি মদের দোকানে হঠাৎ একটি বাঁদর ঢুকে পড়ে। যেখানে সাধারণত মানুষ মদ কেনার জন্য লাইনে দাঁড়ায়, সেখানে বাঁদরটি সোজা দোকানে এসে প্রবেশ করে। বাঁদরটি দোকানের ভেতরে ঘোরাঘুরি করতে করতে মদের বক্স-এর কাছে পৌঁছায়। যেখানে প্যাকেট করা মদের বোতলগুলোর উপরে নিথর অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। এই অস্বাভাবিক ঘটনা দেখে সেখানে উপস্থিত লোকজনও এর ভিডিও করতে শুরু করেন। ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘রাম বাবু জার্নালিস্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। 

বানরটি মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়ে - 
ভিডিওটিতে বাঁদরটিকে মদের বাক্সর মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যিনি ভিডিও বানাচ্ছিলেন, তাঁকে বলতে শোনা যায়, বাঁদরটি গর্ভবতী। মদের দোকানে ঢুকে একটি বোতল থেকে হাফ মদ খেয়ে ফেলে। তারপর তার এই অবস্থা। বাঁদরটির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল, সেই মুহূর্তে দোকান ছেড়ে পালিয়ে যাওয়া সম্ভব নয় তার পক্ষে। ভিডিওটিতে বানরটি কত পরিমাণ মদ পান করেছে তা স্পষ্ট না হলেও, তার অচেতন অবস্থাটি অবশ্যই আলোচনার বিষয় হয়ে ওঠে।

কে কী মন্তব্য করেছেন ?
ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই লোকজন নিজেদের ঢঙে মজার মজার মন্তব্য করতে শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, "ভাই, লাইনে অপেক্ষা না করে সোজা ভেতরে চলে গেল।" আরেকজন বলেছেন, "বোতলটা নয়, পুরো মদের দোকানটাই ওর পছন্দ হয়েছে।" আরেকজন মজা করে লিখেছেন, "আজ বাঁদরটারও পার্টি হয়েছে।" কেউ কেউ বলেছেন যে মদের দোকানে এমন খদ্দের এই প্রথম দেখা গেল। আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "আজ বাঁদরটা নতুন কিছুর স্বাদ পেয়েছে।"

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Advertisement

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget