এক্সপ্লোর

Viral News: প্রায় ৩ লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে খেল পোষ্য কুকুর, দেখার পর কী অবস্থা হল মালিকের?

সাত বছর ধরে মালিক ক্লেটন এবং ক্যারির বাড়িতে রয়েছে কেসিল নামে ওই গোল্ডেনডুডল প্রজাতির কুকুরটি। স্বাভাবিকভাবেই প্রাণের চেয়েও প্রিয় ছিল এই পোষ্য।

পিটসবার্গ: শান্ত শিষ্ট পোষ্য। কোনও ঝামেলাতেই ছিল না যে। সাত চড়ে রা নেই যার, সেই পোষ্যই কিনা মালিকের প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ক্যাশ চিবিয়ে কুচি কুচি করে খেয়ে ফেলল। ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছেন দম্পতি। বুঝতেই পারছেন না এত বড় ক্ষতি কীভাবে সামাল দেবেন। পিটসবার্গের পেনসিলভেনিয়ার (Pennsylvania) ঘটনা। সেখানকারই এক দম্পতির পোষা কুকুই (Pennsylvania dog) এই কাণ্ড ঘটিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, সাত বছর ধরে মালিক ক্লেটন (Cleyton) এবং ক্যারির (Carri) বাড়িতে রয়েছে কেসিল নামে ওই গোল্ডেনডুডল প্রজাতির কুকুরটি। স্বাভাবিকভাবেই প্রাণের চেয়েও প্রিয় ছিল এই পোষ্য। যাকে নিয়ে ভালই দিন কাটছিল ওই দম্পতির। গতমাসে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে  ৪ হাজার ডলার যা ভারতীয় হিসেবে ৩,৩২,৭৬৫.৪০ টাকা, তুলে এনে ঘরে রাখেন তাঁরা। আলমারিতে টাকাটা তুলতে ভুলে যাওয়ায় ড্রয়িং রুমের টেবিলেই রাখা ছিল সেটি। বিপত্তি ঘটে এর পরেই। 

হঠাৎই ক্যারির চোখে পড়ে রান্নাঘরের বেসিনে বসে ক্যাশ চিবিয়ে খাচ্ছে  কেসিল। চিকিৎকার করে স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সে। ঘটনার কথা বলতে গিয়ে ক্যারি (৩৩) জানান, 'ঈশ্বরের নামে শপথ করেই বলছি এই কুকুরটি তার জীবনে কখনও ঘরের কিছু স্পর্শ করেনি এদিন হঠাৎ ক্লেটন আমাকে চিৎকার করে বলে, কেসিল ক্যাশ খেয়ে ফেলছে আমি ভেবেছিলাম আমি ভুল শুনছি। কিন্তু দৃশ্য থেকে আমার প্রায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল'।

ঘটনার পরই আতঙ্কিত দম্পতি কুকুরটির কোনও চিকিৎসার প্রয়োজন আছে কিনা তা দেখার জন্য পশুচিকিত্সকের কাছে পৌঁছন। সৌভাগ্যক্রমে চিকিৎসক জানান, চিকিৎসার প্রয়োজন নেই। তবে বাড়িতে পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন। সেসিলকে সামলে ফের টাকায় মনোনিবেশ করেন দম্পতি। কিছু ফিরে পাওয়া যায় কিনা তা দেখার চেষ্টা করে। এর পর ব্যাঙ্কে গেলে তাঁরা ল দম্পতিকে জানান, পোষ্যর টাকা চিবিয়ে নষ্ট করার এই ঘটনা প্রায়ই ঘটে। এ ক্ষেত্রে টাকার ক্রমিক নম্বর বোঝা গেলেই সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে ব্যাঙ্ক।

এতে কিছুটা স্বস্তি পায় দম্পতি। ফিরে এসে টাকার ক্রমিক সংখ্যা উদ্ধারে লেগে পড়েন। কিছু চিবিয়ে ফেলা টাকার নম্বর পুনরুদ্ধার করা সম্ভব হয়। বাকি খেয়ে ফেলা টাকা সেসিলের মলত্যাগের সঙ্গে বেরিয়ে আসে। সেগুলি জলে ধুয়ে হাজার কাঠখড় পুড়িয়ে সেখান থেকে কিছু নম্বর উদ্ধার করা সম্ভব হয়। তবে ৪০০০ ডলার থেকে প্রায় ৪৫০ ডলার টাকা নষ্ট হয়েছে। শোক কাটিয়ে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন দম্পতি। যা ইতিমধ্যেই ভাইরাল স্যোশাল মিডিয়াতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Carrie Law (@ooolalaw)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget