এক্সপ্লোর

Viral News: সফল বিবাহবিচ্ছেদ, 'মানত' পূরণে ৯ কিমি দণ্ডি কেটে মন্দিরে গেলেন যুবক!

Viral Video: সম্প্রতি উত্তরপ্রদেশের এক যুবক ৯ কিলোমিটার দীর্ঘ ‘দণ্ডবৎ যাত্রা’ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। জানা যাচ্ছে, বিয়ে বাঁচাতে নয় বরং বিয়ে থেকে মুক্তি পেতে এমন মানত করেছিলেন তিনি।

Viral News: নিজের ভালোবাসার জনের সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রাখতে মানুষ কত কী না করেন! সে যদি আবার স্বামী অথবা স্ত্রী হন তবে তো কথাই নেই। কিন্তু সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এক ঘটনা দেখে সবাই হতবাক। এ যেন একেবারে উলটপুরাণ! সম্প্রতি উত্তরপ্রদেশের এক যুবক ৯ কিলোমিটার দীর্ঘ ‘দণ্ডবৎ যাত্রা’ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। জানা যাচ্ছে, বিয়ে বাঁচাতে নয় বরং বিয়ে থেকে মুক্তি পেতে এমন মানত করেছিলেন তিনি। কার্যসিদ্ধি হতেই টানা ৯ কিলোমিটার রাস্তা দণ্ডি কেটে পৌঁছে গেছেন মন্দিরে। সেই ঘটনার ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।  

কাণ্ডটা কী? 

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বাসিন্দা যোগেশ দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন বিয়ের পর থেকে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু কিছু সময় যেতেই যোগেশ ও তাঁর স্ত্রীর মধ্যে মতবিরোধের পাহাড় গড়ে ওঠে। পরিস্থিতি টালমাটাল চেহারা নেয়। মনোমালিন্য ক্রমে ঝগড়ার রূপ নিতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে দাম্পত্যকলহ হয়ে ওঠে নিত্যসঙ্গী। যোগেশ কোনওভাবেই এমনটা মেনে নিতে পারছিলেন না। তাঁর মানসিক স্বাস্থ্যর ক্রমে অবনতি হতে শুরু করে। স্ত্রী-র সঙ্গে সম্পর্কের অবনতি, ঝগড়া, অশান্তি যোগেশকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। 

এমন একটা সময়ে নিজের বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এবং সবরকম মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভানপুরের বাড়ওয়া মাতা মন্দিরে মানত করেন। তাঁর মানত ছিল, এই বৈবাহিক বন্ধন থেকে চিরতরে বেরিয়ে আসতে পারলে তিনি নিজের গ্রাম থেকে মন্দির অবধি পুরো রাস্তা দণ্ডি কেটে পার হবেন। যেমন ভাবা তেমন কাজ। স্ত্রী-র সঙ্গে পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের পর সোনহা থানা এলাকার বাসিন্দা যোগেশ তাঁর সেই মানত রক্ষা করেন। 
 
সেই অনুযায়ী ভোরে অন্নজল গ্রহণ না করেই তিনি শুরু করেন তাঁর 'দণ্ডবৎ যাত্রা'। দণ্ডি কেটে এই ৯ কিমি যাত্রাপথে সঙ্গী ছিলেন তাঁর বাবা-মা ও বেশ কয়েকজন গ্রামবাসী। যোগেশের মনের জোর যাতে একটুও কমে না যায় তাই গোটা পথ তাঁরা জয়ধ্বনি দিতে দিতে যান। সন্ধে ৬টা নাগাদ যখন যোগেশ মন্দিরে পৌঁছান, ততক্ষণে তাঁর শরীর বিধ্বস্ত। চরম ক্লান্তি, শারীরিক ধকল তাঁর চোখে, মুখে, শরীরে স্পষ্ট। তবে এই দীর্ঘ যাত্রার মাধ্যমে তাঁর যে মানসিক শান্তি, তার কাছে তাঁর এই শারীরিক যন্ত্রণা যেন কিছুই নয়।   

এই গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যেখানে মানুষ একসঙ্গে থাকার জন্য ক্রমাগত লড়াই করে চলে সেখানে এরকম একটি ঘটনা যেন নিদর্শন গড়ে তুলল, এমনটাই বলছেন নেটিজেনরা।

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget