এক্সপ্লোর

Viral Video: জেড প্লাস সিকিওরিটির দুর্ভেদ্য বলয়, সড়ক দর্শন সেরে জঙ্গল ফিরল হস্তিশাবক

Baby Elephant: এ দিক ওদিক, ছুটে বেড়ানো, বা এ পাশ, ও পাশ মাথা ঘোরানোর জো নেই তার। কারণ দুই পাশে, আগে, পিছে ঘিরে রেখেছে গজরাজের দল।

কলকাতা: 'রাজার হাতি, মেজাজ ভারি, হাজার রকম চাল...'

মেজাজ মোটেই তিরিক্ষি নয়। কিন্তু সবে ভূমিষ্ঠ হয়েছে। দুনিয়া চেনা বাকি এখনও। বাঘের পেটে না যাক, রেলগাড়ি থেকে লরি, চাপা পড়ার সম্ভাবনা প্রবল। তাই ছোট্ট শিশুকে বাঁচাতে নিজেরাই জেড প্লাস সিকিওরিটির বর্ম গড়ে তুলল গজরাজের দল। নিজেদেরও খাটা-খাটুনি হল বটে বিস্তর। কিন্তু জঙ্গল ছাড়িয়ে নগরের একঝলক দেখিয়ে আনা গেল ছোট্টটিকে। তাতেই স্বস্তি। 

এক ঝলকে শিশু সাহিত্যের পাতায় ফাঁদা গল্প বলে ভ্রম হতে বাধ্য। কিন্তু আসলে বাস্তব ঘটনাই। ডিজিটাল দুনিয়ার দৌলতে গোচরে এল। নগর-সভ্যতার হই-হট্টগোল থেকে দূরে, সবুজের মাঝ দিয়ে চলে যাওয়া কালোর উপর সাদার ডুরে কাটা রাস্তায় চোখে পড়ল এমন দৃশ্য। 

সংবাদ সংস্থা এএনআই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি তুলে ধরেছে (Viral Video)। তাতে দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে এগিয়ে আসছে গজরাজের দল। যত দূরত্ব কমছে, ততই তাদের পায়ের মধ্যে মিশে যাওয়া হস্তিশাবকের নড়াচড়া চোখে পড়ে। দুলকি চালে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে সেও। 

আরও পড়ুন: Optical Illusion: ছবিতে সবচেয়ে লম্বা সেনা কোন জন? সঠিক উত্তর দিতে পারবেন?

তবে এ দিক ওদিক, ছুটে বেড়ানো, বা এ পাশ, ও পাশ মাথা ঘোরানোর জো নেই তার। কারণ দুই পাশে, আগে, পিছে তাকে ঘিরে রেখেছে গজরাজের দল। ঠিক যে ভাবে তড়া নিরাপত্তার বেষ্টনী ঘিরে থাকে ভিভিআইপি ব্যক্তিকে। বাধ্য ছেলের মতোই গজরাজদের তালে তালে পা মিলিয়ে এগোতে থাকে হস্তিশাবকটি। একেবারে বাঁ পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে, সন্তর্পণে নেমে যায় জঙ্গলে (Baby Elephant)।

ভিডিওটি কোথায় তোলা হয়েছে, কে তুলেছেন, তার কোনও বর্ণনা নেই। কিন্তু মেরেকেটে ৩৮ সেকেন্ডের ওই ভিডিওটি কোনও গাড়ি থেকে তোলা হয়েছে বলে ঠাহর হয়। কোনও পর্যটক তুলে থাকবেন। তবে কয়েক সেকেন্ডের ওই ভিডিওটি মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget