এক্সপ্লোর

Viral News: ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরোচ্ছিলেন, চলন্ত বাইক থেকেই যুবককে চড় কষালেন পুলিশ; ভাইরাল ভিডিয়ো

Coimbatore Cop Slaps Youth: ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরোচ্ছিলেন যুবক আর সেই সময় চলন্ত বাইকে ছিলেন এক পুলিশ। যুবককে এমন কাজ করতে দেখে তাঁকে সজোরে চড় মেরে চলে যান তিনি।

কোয়েম্বাটোর: ফোন ঘাঁটতে ঘাঁটতে রাস্তা পেরোচ্ছিলেন যুবক আর সেই সময় চলন্ত বাইকে ছিলেন এক পুলিশ। যুবককে এমন কাজ করতে দেখে তাঁকে সজোরে চড় মেরে চলে যান তিনি। বেখেয়ালে রাস্তা পেরোতে গিয়ে বিপদের সম্মুখীন হওয়া থেকে সতর্ক (Viral Video) করেছেন সেই পুলিশ। কোয়েম্বাটোরে ঘটেছে এই ঘটনা। সেখানকার ব্যস্ততম নাল্লাপাল্যম-সাঙ্গানুর রোডের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিয়ো। আর এই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সমাজমাধ্যমে আসতেই তুমুল ভাইরাল।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কভুন্দমপাল্যম থানার হেড কনস্টেবল জয়প্রকাশ সেই যুবককে চড় মারেন রাস্তার মধ্যে। এই যুবকের নাম জানা গিয়েছে মোহনরাজ যিনি কোয়েম্বাটোরের চিন্নাভেদমপট্টির বাসিন্দা। নাল্লামপাল্যমের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন মোহনরাজ। তিনি রাস্তার মাঝখানে এই অপ্রত্যাশিত চড় খেয়ে হতভম্ব হয়ে যান, ব্যথায় সেখানেই বসে পরেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিপুল জনরোষ দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা অনেকেই সেই পুলিশের ক্ষমতা প্রদর্শনকে কটাক্ষ করেছেন এবং অনেকেই বলেছেন যে সেই পুলিশ কনস্টেবল স্বাভাবিকভাবে বাইক থেকে নেমে যুবককে সতর্ক করতে পারতেন। এমনকী সিসিটিভি ফুটেজে লক্ষ করা গিয়েছে সেই কনস্টেবলের মাথাতেও হেলমেট ছিল না, ফলে তিনিও ট্রাফিক আইন ভঙ্গ করেছেন।

এই ঘটনা ছড়িয়ে পড়তেই তদন্ত কমিটি বসানো হয়েছে। জয়প্রকাশ নামের সেই কনস্টেবলকে সিটি পুলিশ কন্ট্রোল রুমে ডেকে পাঠানো হয়েছে। এমনটাই জানিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকেরা। গত সোমবার এই ঘটনা ঘটেছে কোয়েম্বাটোরে। ভিডিয়োটি ভাইরাল হওয়া মাত্রই সকলেই সমাজমাধ্যমে সেই পুলিশ কনস্টেবলকে দোষারোপ করেছেন, এভাবে যুবককে চড় মারার কোনো অধিকার নেই তাঁর। এমনকী তিনি যে আইন লঙ্ঘন করেছেন নিজেই, তাও নজর করেছেন নেটিজেনরা। এখনও এই ঘটনায় তদন্ত চলছে।

আরও এক ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি কুম্ভমেলায় সাধুদের জীবনযাপন নেটমাধ্যমে প্রবল চর্চায়। একেক সাধুর একেক বেশ, একেক রকমের হাবভাব। এবারে এমনই এক নাখোঁ বাবার কাছে গিয়ে হাজির হয়েছিল এক ইউটিউবার। তাঁর প্রশ্ন শুনেই চটে লাল হয়ে ওঠেন সেই নাগা সাধু। হাতের কাছে থাকা চিমটে নিয়ে তাড়া করে যান তাঁর দিকে এবং পিঠে দু-ঘা বসিয়েও দেন। এই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল ভাইরাল হয়ে যায়। 

আরও পড়ুন: Railway Travel Rules: ট্রেন সফরে স্বাভাবিক মৃত্যু হলেও কি ক্ষতিপূরণ মেলে ? কী রয়েছে নিয়ম ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget