এক্সপ্লোর

Viral News: একটা অটোয় সওয়ার ২৭ জন! ভাইরাল ভিডিও দেখলে চমকে যাবেন

Viral Video: চালক- সহ একটা অটোয় সওয়ার হয়েছিলেন মোট ২৭ জন। অটোটিকে আটক করার পর চমকে গিয়েছেন পুলিশকর্মীরাও।

Viral Video: ২৭ জন যাত্রী চড়েছেন একটাই অটোতে! শুনে চমকে যাচ্ছেন তো? এমন দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে পুলিশও। সাধারণত একটা অটোতে (Auto) কতজন যাত্রী বসতে পারেন? কলকাতা শহরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পিছনের সিটে ৩ জন, আর সামনে চালকের পাশে একজন যাত্রী (Passenger) বসেন। মফঃস্বলে অবশ্য চিত্র কিছুটা আলাদা। সেখানে পিছনের সিটে তিনজন যাত্রীর মতো সামনেও চালকের বাঁদিকে দু’জন এবং ডানদিকে একজন যাত্রী বসেন। অনেক জায়গায় আবার পিছনের সিটেও যাত্রীদের বেশ অসুবিধা হলেও চাপাচাপি করে চারজনকে বসিয়ে দেন অটোচালক। এইসব দৃশ্যের সঙ্গে সকলেই অল্প-বিস্তর পরিচিত। কিন্তু তাই বলে একটা অটোতে ২৭ জন যাত্রী! মাঝরাস্তায় এমন দৃশ্য দেখে কার্যত হাঁ হয়ে গিয়েছেন খোদ পুলিশকর্মী। ওই অটো এবং যাত্রীদের ছবি ও ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে ঘটেছে এই কাণ্ড। রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে আসছিল একটি অটো। তাই দেখেই অটো থামিয়েছিলেন পুলিশকর্মীরা। তারপরেই চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে তাঁদের। চালক সমেত মোট ২৭ জন সওয়ার হয়েছিলেন ওই অটোতে। বাচ্চাদের সঙ্গে যাত্রী দলে ছিলেন বড়রাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে একে একে যাত্রীদের গুনছেন পুলিশকর্মীরা। উত্তরপ্রদেশের ফতেহপুর এলাকায় এই কাণ্ড ঘটেছে বলে শোনা গিয়েছে। ফতেহপুর জেলার Bindki Kotwali এলাকায় ওই অটোটিকে আটক করেছিলেন পুলিশকর্মীরা। মূলত তীব্র গতির কারণেই অটোটিকে আটক করা হয়েছিল। তারপর অটোতে ছানবিন করতে গিয়েই ঝুলি থেকে বেরিয়ে পড়েছিল বিড়াল।

অতিরিক্ত গতিতে ছুটে আসছিল অটোটি। তাই তা থামিয়ে যাত্রীদের নামাতে শুরু করেন পুলিশকর্মীরা। তখনই দেখে যায় একে একে মোট ২৭ জিন নেমে এসেছেন অটো থেকে। তাঁদের মধ্যে একজন চালক। এরপর ওই অটোটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। শোনা যাচ্ছে। মোটা অঙ্কের জরিমানাও নাকি ধার্য করা হয়েছে। এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। একটা অটোতে কীভাবে অতজন যাত্রী উঠে বসলেন সেটাই জানতে চাইছেন সকলে। ট্যুইটারে ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ট্যুইটারিয়ানরা এই ভিডিয়ো শেয়ার করে মজার মজার ক্যাপশন এবং কমেন্ট দিয়েছেন। ক্রমশ ভিউ বাড়ছে এই ভিডিয়োর।

আরও পড়ুন- ঘোড়ার পিঠে ভাইরাল ভুলোমন কিশোর, রহস্যভেদ সুইগি-র

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget