এক্সপ্লোর

Viral News: রিলস বানানোর সময় বেকায়দায় ফাঁস গলায় ! নিমেষে মৃত্যু তরুণীর

Reels: রিলস বানাতে গিয়ে ঘটেছে ভয়নক বিপদ। মৃত্যুই হয়েছে এক তরুণীর। গলায় ফাঁস লেগে গিয়েছিল বিপজ্জনক ভাবে। তারপরেই সব শেষ।

Viral News: রিল বানাতে গিয়ে ভয়ানক বিপত্তি। সামান্য ভুলের জন্য গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে ২৭ বছরের তরুণীর। রিল বানাতে গিয়ে এভাবে যে কারও মৃত্যু হতে পারে, তা হয়তো কল্পনা করেননি অনেকেই। উত্তর প্রদেশে বান্দা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত নেশাই শেষ পর্যন্ত কাল হয়েছে ওই তরুণীর জীবনে। রিল বানাতে গিয়ে তরুণী এতই আত্মমগ্ন ছিলেন যে, কখন গলায় বেকায়দায় ফাঁস লেগে গেছে, তা টেরও পাননি। শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মৃতের নাম মোহিনী। 

বাড়িতেই রিল বানাচ্ছিলেন মোহিনী। তাঁর পরিবারের সদস্যদের দাবি, গলায় ফাঁস দেওয়ার মতো একটি দৃশ্য ভিডিও শ্যুট করছিলেন তিনি। গলায় ফাঁস জড়িয়ে একটি টুলের উপর দাঁড়িয়ে পুরো ঘটনাটা মোবাইলে রেকর্ড করতে যাচ্ছিলেন মোহিনী। রিল বানাতে গিয়ে রিয়েল লাইফে ঘটে গিয়েছে ভয়ঙ্কর বিপদ। মোহিনীর চার বছরের মেয়ে যখন মায়ের ঘরে ঢুকেছিল, তখনই আসল ঘটনাটি প্রকাশ্যে আসে। মা-কে ঝুলন্ত অবস্থায় দেখে ভয়ে, আতঙ্কে চিৎকার করে উঠেছিল ওই একরত্তি মেয়ে। বাচ্চাটির কান্না শুনে ছুটে আসেন পরিবারের বাকিরা। চোখের সামনে মোহিনীকে ওভাবে ঝুলন্ত অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান সকলেই। বাচ্চা মেয়ের আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন আশপাশের প্রতিবেশীরাও। মোহিনীকে ওই অবস্থায় দেখে চমকে ওঠেন সকলে।                                  

পুলিশে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে তারা। ফাঁস খুলে নামানো হয় মোহিনীর দেহ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তরুণীর দেহ। সমস্ত দিক খুঁটিয়ে দেখে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রিলস বানাতে গিয়েই দুর্ঘটনা ঘটে গিয়েছে। তবে এই ঘটনার পিছনে আর কোনও কারণ রয়েছে কিনা, তা জানার জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 

এর আগে সেলফি তোলার সময় বিপত্তির প্রচুর ঘটনা শোনা গিয়েছে। বিপজ্জনক ভাবে সেলফি তুলতে গিয়ে মৃত্যুও হয়েছে অনেকের। রিলস বানাতে গিয়েও ঘটেছে বড়সড় বিপদ। তবে এবার উত্তর প্রদেশে যা ঘটেছে, তা শুনে আঁতকে উঠেছেন অনেকেই। রিলস বানাতে গিয়ে মৃত্যুই হয়েছে এক তরুণীর। আর তাঁকে ঝুলন্ত অবস্থায় প্রথমে দেখেছে তাঁর ৪ বছরের ছোট্ট মেয়ে। এই ঘটনা আরও মর্মান্তিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget