এক্সপ্লোর

Viral Video: চড়-থাপ্পড় থেকে ঘুসি ! রেস্তোরাঁয় 'টেবিল রিজার্ভেশন' নিয়ে ধুন্ধুমার, দেখুন ভাইরাল ভিডিও

Viral News: জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটেছে ধুন্ধুমার কাণ্ড। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েছেন একদল গ্রাহক।

Viral Video: রেস্তোরাঁয় খেতে গিয়ে জায়গা পাওয়া নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। মুহূর্তেই তা এমন আকার ধারণ করে যে, কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা রেস্তোরাঁ। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে তুমুল গন্ডগোলের সেই ভিডিও। রেস্তোরাঁয় গিয়ে যে কেউ এমন আচরণ করতে পারে, তা অবশ্য সত্যিই না দেখলে বিশ্বাস করা মুশকিল। 

কী ঘটেছিল ওই রেস্তোরাঁয় 

জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটেছে ধুন্ধুমার কাণ্ড। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েছেন একদল গ্রাহক। তাঁদের মধ্যে আবার রয়েছেন দু'জন মহিলাও। রেস্তোরাঁয় গিয়ে সিট রিজার্ভেশন নিয়ে ঝামেলা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার এই কাণ্ড ঘটেছে নাহারগড় হিলসের Padao রেস্তোরাঁয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দু'পক্ষই সাংঘাতিক ভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। চড়-থাপ্পড়, ঘুসি বাদ যাচ্ছে না কিছুই। এমনকি ভিডিওতে মহিলাদেরকেও যেভাবে অন্যদের মারধর করতে দেখা গিয়েছে, তা রীতিমতো আতঙ্ক ধরিয়ে দেবে। চমকে যাবেন আপনি। এক মিনিটেরও কম সময়ের ওই ভিডিওতে জনা পনেরো লোক দেখা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছে দু'টি কাপলও। প্রথমে সবাই ঝগড়াই করছিলেন। তবে তা হাতাহাতিতে পরিণত হতে একেবারেই বেশি সময় লাগে না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেস্তোরাঁর কর্মীদের বেধড়ক মারধর করছেন দুই মহিলা। সেই সঙ্গে চলছে তুমুল চিৎকার। রেস্তোরাঁর কর্মীরা ওই দুই মহিলার সঙ্গীদের মারধর করতে গিয়েছিলেন। তা আটকাতেই ময়দানে নামেন দুই মহিলা। এমনটাই শোনা গিয়েছে। তবে তাঁরা যে শুধু মারধর দিয়েছেন তা কিন্তু নয়। রেস্তোরাঁর কর্মীদের হাতে যথেষ্ট হেনস্থা হতে হয়েছে ওই দুই মহিলাকেও। মার খাওয়ার পর রেস্তোরাঁর কর্মীরা মার খাওয়ার পর পাল্টা মার দিয়েছেন তাঁদেরও। 

সূত্রের খবর, শনিবার সন্ধে ৮টা নাগাদ এই কাণ্ড ঘটেছে ওই রেস্তোরাঁয়। দু'টি জুটি (কাপল) ওই সময় ডিনার করতে এসেছিলেন রেস্তোরাঁয়। ওই কাপলের দাবি তাঁরা সিট রিজার্ভ করে এসেছিলেন। এই নিয়ে রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। নিমেষে উত্তেজনার পারদ চড়ে যায় তুঙ্গে। তারপরই শুরু হয় সাংঘাতিক মারপিট। পুলিশকে ওই দুই মহিলা অভিযোগ করেছেন যে রেস্তোরাঁর কর্মীরা তাঁদের হেনস্থা করেছেন। ক্রেতা এবং রেস্তোরাঁ কর্মী- দু'পক্ষ থেকেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget