এক্সপ্লোর

Viral Video: শিক্ষকের সঙ্গে তুমুল বচসা, আচমকাই তাঁর বুকে ঘুষি চালাল ছাত্র ! ভাইরাল ভিডিও

Viral News: সূত্রের খবর, কোনও একটি বিষয়ে অভিযুক্ত ছাত্রকে তিরস্কার করেছিলেন ওই শিক্ষক। এরপরই শিক্ষক এবং ছাত্রের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Viral Video: অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি স্কুলে ঘটেছে আঁতকে ওঠার মতো ঘটনা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক শিক্ষকের উপর চড়াও হয়েছে একজন ছাত্র। সটান শিক্ষকের বুকে ঘুষি চালিয়েছে ওই পড়ুয়া। বীরাবল্লি জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়, যা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার বাপুলাপাড়ু মণ্ডলে অবস্থিত, সেখানেই ঘটেছে এই কাণ্ড। জানা গিয়েছে, স্কুলের মধ্যেই শিক্ষকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিল দশম শ্রেণির ওই ছাত্র। 

সূত্রের খবর, কোনও একটি বিষয়ে অভিযুক্ত ছাত্রকে তিরস্কার করেছিলেন ওই শিক্ষক। এরপরই শিক্ষক এবং ছাত্রের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল বচসা, বাক-বিতণ্ড শুরু হয় শিক্ষক এবং ছাত্রের মধ্যে। এর মধ্যেই আচমকা শিক্ষকের দিকে তেড়ে এসে তাঁর বুকে বেশ জোরেই ঘুষি মারে দশম শ্রেণির ওই ছাত্র। ভাইরাল হওয়া ভিডিওতে তা দেখা গিয়েছে। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন শিক্ষক। কিছু একটা বলতে দেখা যায় তাঁকে। তাঁর মুখের অভিব্যক্তি দেখে মনে হয় আচমকা ওই ছাত্র এসে ঘুষি মারায় বুকে বেশ ব্যথা পেয়েছেন তিনি। এ হেন পরিস্থিতিতে আশপাশে থাকা অন্যান্য ছাত্র, স্কুলের কর্মীরা এবং বাকি শিক্ষকরাও আতঙ্কিত হয়ে পড়েন। 

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষুব্ধ নেটিজেনরা। একজন পড়ুয়া কীভাবে শিক্ষকের সঙ্গে এ হেন অভব্য আচরণ করতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এত স্পর্ধা, সাহস কোথা থেকে পেল ওই ছাত্র? হতবাক সকলে। ভাইরাল ভিডিওতে এও দেখা গিয়েছে যে, শিক্ষকের বুকে ঘুষি মারার আগে ক্রমাগত তাঁর সঙ্গে তর্ক করে যাচ্ছিল ওই ছাত্র। সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র পাল্টা অভিযোগ করেছে শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রের দাবি, ওই শিক্ষক কথা কাটাকাটির সময় তাঁর মা-কে নিয়ে অশ্লীল কথা বলেছেন। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের এ হেন অভিযোগ সামনে আসার পর নতুন করে শুরু হয়েছে জল্পনা। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget