এক্সপ্লোর

Viral Video: মাঝ আকাশে ভয়াবহ টার্বুলেন্সে পাক-বিমান, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, উঠল কান্নার রোল

Pakistani Flight Video Viral: লাহোরে অবতরণের সময়, বিমানটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। টার্বুলেন্সে পড়ে যাওয়ায় দৃশ্যমানতাও কমে যায়। যার ফলে অবতরণের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছিল।

নয়া দিল্লি: করাচি থেকে লাহোরগামী একটি বিমান মাঝ আকাশে ভয়ঙ্কর টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়।  লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি তীব্র ঘূর্ণিঝড়ে মধ্যে পড়ে যায়। যার ফলে গোটা বিমানের মধ্যে ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। 

গলফ নিউজের তরফে বলা হয়েছে ফ্লাইটটি বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ-অপারেট করে। লাহোরে অবতরণের সময়, বিমানটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। টার্বুলেন্সে পড়ে যাওয়ায় দৃশ্যমানতাও কমে যায়। যার ফলে অবতরণের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছিল। নিরাপত্তা ঝুঁকির মুখে থাকায়, বিমান পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পাইলটকে অবতরণ বাতিল করার নির্দেশ দেয় এবং পাইলট করাচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।                                                         

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বিমানটি ভয়ঙ্করভাবে কাঁপছে এবং যাত্রীরা প্রাণভয়ে চিৎকার করছে সেখানে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

ভিডিওটি শেয়ার করে @fl360aero নামে একজন ইনস্টাগ্রাম ইউজার লিখেছে, “আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় একটি তীব্র ঝড়ের কবলে পড়ে ফ্লাইট 9P842 / FJL842 মাঝ আকাশে বিপদের সম্মুখীন হয়। ফলে ফ্লাইটটি নামতে পারেনি। করাচিতেই ফিরে যেতে হয়।' 

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এক নেটিজেনের কথায়, "ভারত মূল্যবোধ বুঝতে পারে। আমরা মানবিক কারণে আমাদের আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য তাদের অনুরোধ মেনে নিতাম। এটাই আমার ভারতের মহত্ত্ব।" 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FL360aero (@fl360aero)

আরেক ইউজার লিখেছেন, 'এখন বুঝতে পারছেন কেমন লাগে যখন ইন্ডিগো বিমানটিকে বিপদের সময় আপনাদের আকাশসীমা ব্যবহার করতে নাকচ করেছিল।' 

সম্প্রতি দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর একটি বিমান জম্মু ও কাশ্মীরের রাজধানীতে নিরাপদে অবতরণের আগে তীব্র ঝঞ্ঝা এবং শিলাবৃষ্টির সম্মুখীন হয় । সেই সময় পাইলটরা পাকিস্তানের আকাশসীমায় অস্থায়ী প্রবেশাধিকারের জন্য লাহোর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে অনুরোধটি প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই বিপদ নিয়ে অবতরণ করতে গিয়ে বিমানের সামনের অংশটি ভেঙে যায়। কোনওরকমে বরাতজোরে রক্ষা পায় ইন্ডিগোর যাত্রীরা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget