এক্সপ্লোর

Viral Video: উপরে গিয়েই খাবার পৌঁছে দিতে হবে, নীচে নামবেন না গ্রাহক, কী করলেন ডেলিভারি বয়? ভাইরাল ভিডিও

Online Food Delivery: ডেলিভারি বয় অঙ্কুরকে ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, 'আমি অর্ডার ক্যান্সেল করছি। এখানেই খাবারটা খাবো।' এরপরই গুলাবজামুন খেতে দেখা গিয়েছে তাঁকে।

Viral Video: অনলাইনে খাবার অর্ডার করার পর অনেক সময়েই ডেলিভারি করতে আসা ব্যক্তিদের আমরা বেশ কিছু অনুরোধ করে থাকি। তবে এবার তাতেই ঘটেছে গন্ডগোল। সম্প্রতি এক জোম্যাটো ডেলিভারি বয় অর্ডারে আসা খাবার খেয়ে নিয়েছেন। কিন্তু কেন? জোম্যাটো ডেলিভারি বয় জানিয়েছেন, গ্রাহক তাঁর বিল্ডিং থেকে নীচে নেমে আসতে চাননি। অনেক রাত হয়ে গিয়েছিল। তাই গ্রাহককে নীচে নেমে আসার অনুরোধ করেছিলেন ডেলিভারি বয়। কিন্তু গ্রাহক আসতে চাননি। আর তাই ডেলিভারি বয় নিজেই ওই অর্ডারের খাবার খেয়ে নিয়েছেন।          

জোম্যাটোর ওই ডেলিভারি বয়ের নাম অঙ্কুর ঠাকুর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানেই ওই যুবক অভিযোগ করেছেন, গ্রাহককে নীচে নেমে এসে খাবার ডেলিভারি নিতে বলায়, ওই গ্রাহক রীতিমতো তর্ক জুড়ে দেন ডেলিভারি বয়ের সঙ্গে। অঙ্কুরের অভিযোগ, ব্যালকনিতে দাঁড়িয়েই চিৎকার করতে থাকেন ওই গ্রাহক। তাঁর দাবি, যেহেতু খাবারের জন্য তিনি টাকা দিয়েছেন, তাই ডেলিভারি বয়কে উপরে উঠে গিয়েই খাবার পৌঁছে দিতে হবে।                

পাল্টা জবাব দেন অঙ্কুরও। যুবক বলেন, রাত আড়াইটে বেজে গিয়েছে। রাস্তায় বাইক রেখে তিনি যেতে চান না। কারণ কেউ বাইক চুরি করে পালাতে পারে। তাই তিনি গ্রাহককে অনুরোধ করেন, নীচে এসে খাবারের ডেলিভারি নিতে। অঙ্কুর আরও বলেন, শীতের রাতে অনেকটা রাস্তা পেরিয়ে খাবার দিতে এসেছিলেন তিনি। তাই গ্রাহকদেরও একটু নম্র ব্যবহার করা উচিত। এদিকে ক্রমশ বাড়তে থাকে বাক-বিতণ্ডা। ডেলিভারি বয়ের অভিযোগ, ব্যালকনিতে দাঁড়িয়েই ক্রেতা তাঁকে বলেন, হয় উপরে গিয়ে খাবার দিতে হবে, নাহলে অর্ডার ক্যান্সেল করতে হবে। এরপরই ঘটে আজব কাণ্ড।                      

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ankur thakur (@ankurthakur7127)

ডেলিভারি বয় অঙ্কুরকে ওই ভিডিওতে বলতে শোনা গিয়েছে, 'আমি অর্ডার ক্যান্সেল করছি। এখানেই খাবারটা খাবো।' এরপরই গুলাবজামুন খেতে দেখা গিয়েছে তাঁকে। অন্য বাক্সে থাকা বিরিয়ানিও যে তিনি খাবেন সে কথাও জানিয়েছেন ভিডিওতে। ইতিমধ্যেই প্রচুর ভিউ, লাইক পেয়েছে এই ভিডিও। কমেন্টও এসেছে প্রচুর। অনেকেই ডেলিভারি বয়ের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।                 

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget