এক্সপ্লোর

Viral Video: নিয়মকে বুড়ো আঙুল, পুলিশকেই হেলমেট পরিয়ে পিছনে বসিয়ে বাইক চালাচ্ছে আসামী! ভিডিও ভাইরাল

Video Viral in Social Media: বাইকটি চালাচ্ছে ওই আসামী, পিছনে বসে আছেন পুলিশ। এদিকে পুলিশের মাথায় হেলমেট থাকলেও বাইক চালক আসামীর মাথায় নেই হেলমেটও!

নয়া দিল্লি: প্রতিদিনই সোশাল মিডিয়ায় এমন কিছু ঘটনা সামনে আসে যা দেখে রীতিমতো হতচকিত হতে হয়। কিছু ভিডিও দেখে মনে মনে কিংবা জোরে জোরে হেসে উঠি, কোনটি দেখলে আবার ভয়ে শিউরে উঠি, আবার কোনও ভিডিও দেখলে তাজ্জব বনে যেতে হয়। সম্প্রতি এমনই একটি ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা বলছেন এও সম্ভব? 

এক্স মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন আসামীকে হাতে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছেন এক পুলিশ। অত্যাশ্চর্যের বিষয়টি হল সেখানে বাইকটি চালাচ্ছে ওই আসামী, পিছনে বসে আছেন পুলিশ। এদিকে পুলিশের মাথায় হেলমেট থাকলেও বাইক চালক আসামীর মাথায় নেই হেলমেটও! এমন দৃশ্যটি বন্দি করেছেন পাশ দিয়ে যাওয়া এক গাড়ির আরোহী। 

ভিডিওর দৈর্ঘ্য খুব স্বল্প সময়ের। সেখানে দেখা যাচ্ছে যে একটি ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে ওই বাইক। বাইক চালকের হাতে বাধা দড়িটি ধরে রয়েছে বাইকের পিছনে বসা পুলিশ। তবে রাস্তা যাতে এদিক ওদিক না করে সেই কারণে ওই দড়ি ধরে টান দিয়ে 'আইনের শাসন' বুঝিয়ে চলেছেন আইনের রক্ষক। 

ভিডিওটি পোস্ট করার কিছু সময় পরই মুহূর্তে ছড়িয়ে পরে সোশাল মিডিয়ায়। এমন দৃশ্য ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরি এলাকায়। জানা যাচ্ছে শীতের হাত থেকে বাঁচতে এই কাজ করেছেন পুলিশকর্মী। উত্তরপ্রদেশে এখন একাধিক জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে বাইক চালিয়ে যাওয়া রীতিমতো দুঃসাহসিক কাজ। ঠান্ডায় তাই নিজে বাইক না চালিয়ে আসামীকে দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। 

আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ঝুলে রিলস বানানোর কেরামতি! মহিলার সঙ্গে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা!

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আসামী এবং পুলিশকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। কী অপরাধে অভিযুক্ত ওই আসামী তাও জানা যায়নি। 

তবে মইনপুরির পুলিশ এই গোটা বিষয়টি স্বীকার করেছে। ওই ভিডিওর নিচেই তাঁদের এক্স হ্যান্ডেল থেকে কমেন্টে বলা হয় 'এই ঘটনায় যুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে, প্রয়োজনে কঠোর ব্যবস্থা  নেওয়া হবে।' 

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget