এক্সপ্লোর

Viral Video: বেচে যাওয়া রান্না করা মাংস ধুয়ে রেখে দিচ্ছেন রেস্তোরাঁর কর্মী ! ওটাই নাকি ব্যবহার হবে পরের দিনের রান্নায়

Viral News: রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময় একজন পথচারীর নজরে পড়ে গোটা বিষয়টি। দ্রুত মোবাইল বের করে প্রমাণ স্বরূপ এই কাণ্ডকারখানার ভিডিও তুলে রাখেন তিনি।

Viral Video: রেস্তোরাঁয় বেচে গিয়েছে রান্না করা খাবার। সেই অবশিষ্ট খাবারই ভালভাবে ধুয়ে তুলে রাখা হচ্ছে, পুনরায় ব্যবহারের জন্য। এমনই ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে ওই রেস্তোরাঁ। মালয়েশিয়ার সেরেম্বান শহরের এক রেস্তোরাঁয় ঘটেছে এই সাংঘাতিক কাণ্ড। The Straits Times সূত্রে খবর, ৩ ফেব্রুয়ারি রাত ১২টার পর সম্ভবত এই কাণ্ড করছিলেন রেস্তোরাঁর এক কর্মী।

রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময় একজন পথচারীর নজরে পড়ে গোটা বিষয়টি। দ্রুত মোবাইল বের করে প্রমাণ স্বরূপ এই কাণ্ডকারখানার ভিডিও তুলে রাখেন তিনি। জানা গিয়েছে, যে ব্যক্তি ভিডিও করেছেন, তিনি হঠাৎ দেখতে পান রেস্তোরাঁর কর্মী রান্না করা মাংস ধুয়ে রাখছে। সন্দেহ হয় তাঁর। পথচারীটি এগিয়ে গিয়ে রেস্তোরাঁর কর্মীকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি একাজ করছেন? প্রথমে একপ্রকার এড়িয়ে গেলেও, পরে কর্মী জানান, এগুলো ধুয়ে রাখা হচ্ছে কারণ পরের দিন আবার রান্নায় ব্যবহার করা হবে।            

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হওয়ার খানিকক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। স্বভাবতই ওই রেস্তোরাঁর হাইজিন সম্পর্কে প্রশ্ন করতে শুরু করেন নেটিজেনদের একটা বড় অংশ। রেস্তোরাঁর আচরণে ক্ষুব্ধ প্রায় সকলেই। The Straits Times সূত্রে জানা গিয়েছে, Negeri Sembilan Health Department - এই ঘটনার তদন্ত শুরু করে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর। তদন্তের পর ১৪ দিনের জন্য রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে মালয়েশিয়ার Food Act 1983 অনুসারে। অন্যদিকে, Channel News Asia সূত্রে খবর, রেস্তোরাঁ মালিকের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে, কারণ ওই রেস্তোরাঁর ফুড সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে সক্ষম হয়নি।              

রেস্তোরাঁ বন্ধ হওয়ার তিনদিনের মাথায় তদন্তকারী দল ফের গিয়েছিল ওই জায়গায়। সব নিয়ম ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখাই ছিল তাদের উদ্দেশ্য। আগের দিন রান্না করা মাংস ওভাবে ধুয়ে রেখে দিলে এবং পরের দিন তা আবার রান্না করলে, যিনি ওই খাবার খাবেন, তাঁর মারাত্মক মাত্রা ফুড পয়েজনিং হতে পারে। সাংঘাতিক অসুস্থ হয়ে পড়তে পারেন ওই ব্যক্তি। এ যাত্রায় অবশ্য এখনও পর্যন্ত কারও মৃত্যুর কিংবা অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?

ভিডিও

Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |
Narendra Modi on NEET News | প্রশ্নফাঁস রুখতে হাই পাওয়ার্ড কমিটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget