এক্সপ্লোর

Viral Video: বিশাল বোয়িং বিমান আর তার ভিতরে বিলাসবহুল ভিলা ! রাশিয়ান যুবকের কাণ্ড দেখুন

Luxury Villa: একটা পরিত্যক্ত বিমান থেকে আস্ত একটা বিলাসবহুল ভিলা বানিয়ে ফেলেছেন রাশিয়ার এক যুবক। সেই ভিডিয়োই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন আনন্দ মহিন্দ্রা। ভিডিয়ো দেখেই তাজ্জব নেটিজেনরা !

Plane to Villa: সমাজমাধ্যমে ইতিমধ্যেই একটি ভিডিয়ো ভাইরাল। আর সেই ভিডিয়ো (Viral Video) ফের একবার পোস্ট করে নেটিজেনদের নজর কাড়লেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। একটা বিশাল বোয়িং বিমানকে অসাধারণ বিলাসবহুল বাড়িতে পরিণত করে ফেলেছেন এক রাশিয়ান যুবক। কি নেই সেখানে ? ঘর, স্নানের জায়গা থেকে শুরু করে সুইমিং পুলও রয়েছে। দূর থেকে দেখলে বিমানই মনে হবে, অথচ ভিতরে ঢুকলেই তাজ্জব বনে যেতে হয়। নিপুণভাবে সাজানো ঘর, বারান্দা আরও কত কি !

ঘটনাটা কী ?

একটা পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমানকে রাশিয়ান উদ্যোগপতি ফেলিক্স ডেমিন বানিয়ে ফেলেছেন একটি নিজস্ব বিলাসবহুল ভিলায়। তাতে দুটো বেডরুম, একটা ইনফিনিটি পুল, ভারত মহাসাগরের বিশাল ভিউ দেখা যাবে সেই পুল থেকেই, তারপর এই ভিলায় (Viral Video) রয়েছে চওড়া চওড়া বেশ অনেকগুলি সিঁড়িও। এই অসাধারণ নির্মাণশিল্প নজর কেড়েছে নেটিজেনদের। ইন্দোনেশিয়ার বালিতে মাটি থেকে অনেকটা উঁচুতে ন্যাং ন্যাং ক্লিফের উপর তৈরি করা এই বিলাসবহুল ভিলাই এখন সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে।

কী আছে সেই বিমানে ?

ভিডিয়োতে রাশিয়ান ফেলিক্স ডেমিন একটি ভার্চুয়াল ট্যুর করেছেন বলা চলে যেখানে ঐ বিমানের সমস্ত অংশ তিনি নিজে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং মুখে বলছেন সেটা আগে কী ছিল, সেখান থেকে কী বানানো হয়েছে। বিমানের ককপিটকে বিলাসবহুল বাথরুম বানানো হয়েছে। আউটডোরের মধ্যে রয়েছে সান লাউঞ্জার, একটি ফায়ার পিট এবং একটি আলাদা আউটডোর লাউঞ্জ এলাকা।

কী লিখলেন আনন্দ মহিন্দ্রা ?

গত শনিবার শিল্পপতি আনন্দ মহিন্দ্রা নিজের এক্স মাধ্যমে এই ভিডিয়ো (Viral Video) শেয়ার করেন এবং লেখেন, 'ফ্যান্টাসিকে কত সহজে বাস্তবে রূপ দিতে পারেন কেউ কেউ। তাঁরা সত্যিই খুব ভাগ্যবান। আর এই ছেলেটি নিজের স্বপ্নকে নিজের কল্পনাকে রূপ দিতে কোনও বাধাকেই বাকি রাখেনি। আমি ভাবছি কীভাবে নিজের জন্য এই জায়গাটায় একটা থাকার বন্দোবস্ত করা যায়। কিন্তু জেট ল্যাগ নিয়ে আমি বেশ একটু চিন্তায় আছি।'

জানা গিয়েছে ২০২১ সালে এই পরিত্যক্ত বোয়িং ৭৩৭ বিমানটি কিনে নেন ফেলিক্স ডেমিন এবং রিমোট লোকেশনে এটিকে নিয়ে যাওয়া হয়। তারপরই এই বিমানকে বাড়িতে পরিণত করেন ফেলিক্স। ২০২৩ সালে সকলের জন্য এই ভিলার (Viral Video) দরজা খুলে দেওয়া হয়। সাধারণ মানুষ এই ভিলায় ঢুকতে পারেন, থাকতেও পারেন। পৃথিবীর অন্যতম বিলাসবহুল অভিজ্ঞতা হবে এই ভিলায় থাকলে।  

আরও পড়ুন: Indian Railway: চোখের নিমেষে সাফাই ট্রেন! রেলের আজব 'ওয়াশিং মেশিন'

সেরা শিরোনাম

England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget