এক্সপ্লোর

Viral Video: 'আমি আপনার চাকর নই', মাঝ-আকাশে মহিলা ক্রু মেম্বারের সঙ্গে যাত্রীর বচসা, ভাইরাল ভিডিও

Viral: শোনা যাচ্ছে, গত ১৬ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, খাবার সংক্রান্ত কোনও বিষয়ে ওই ক্রু মেম্বারের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর।

Viral Video: মাঝআকাশে বিমানের মধ্যেই এয়ারলাইন্সের ক্রু মেম্বারের (Crew Member) সঙ্গে বচসা শুরু হয়েছিল এক যাত্রীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ইতিমধ্যেই ওই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা ক্রু মেম্বার যাত্রীর উদ্দেশ্যে বলছেন, 'আমিও একজন কর্মী। আমি আপনার চাকর নই।' শোনা যাচ্ছে, গত ১৬ ডিসেম্বর ইস্তানবুল থেকে দিল্লি আসছিল ইন্ডিগোর একটি বিমান। সেখানেই এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, খাবার সংক্রান্ত কোনও বিষয়ে ওই ক্রু মেম্বারের সঙ্গে বচসা শুরু হয় এক যাত্রীর। ক্রমশ সপ্তমে চড়ে দু'পক্ষের মেজাজ। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যেতে থাকে। বিমান সংস্থা জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্লেনের মধ্যে নীচেই বসে পড়েছেন ওই মহিলা ক্রু মেম্বার। যাত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের কিছুটা অংশ শোনা গিয়েছে। তবে ওই যাত্রীকে দেখা যায়নি। ক্রু মেম্বারকে যাত্রীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, 'আপনি আমার দিকে আঙুল উঁচিয়ে কথা বলেছেন, চেঁচিয়েছেন। আপনার জন্য আমার ক্রু মেম্বার কেঁদেছে। বোঝার চেষ্টা করুন আপনারা যা চান আমরা সেই পরিষেবাই দেওয়ার চেষ্টা করি।' এরপর ওই যাত্রীকে বলতে শোনা গিয়েছে, 'আপনি চেঁচাচ্ছেন কেন?' জবাবে ওই মহিলা ক্রু মেম্বার বলেছেন, 'কারণ আপনি আমাদের উপরে চেঁচিয়েছেন'।  

এরপর উঠে দাঁড়িয়ে ওই মহিলা ক্রু মেম্বার আরও বলেছেন যে, ' আপনি আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি শান্ত হয়ে ধৈর্য ধরে আপনাকে সম্মান দিয়ে সব কথা শুনছি। আপনারও উচিত আমাদের সম্মান দেওয়া'। এরপরই ওই যাত্রী মহিলা ক্রু মেম্বারকে 'চাকর' বলে সম্বোধন করেন। আর রাগ চেপে রাখতে পারেননি মহিলা ক্রু মেম্বার। তিনি বলেন, 'আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আমি একজন কর্মী। আপনার বোর্ডিং পাসে তাই বলা হয়েছে। আমি আপনার চাকর নই।' গোটা ঘটনাই খতিয়ে দেখছেন ইন্ডিগো এয়ারলাইন কর্তৃপক্ষ। তবে এই গোটা ঘটনায় ওই মহিলা ক্রু মেম্বারকেই সমর্থন করেছেন বেশিরভাগ নেটিজেন। অনেকে অবশ্য বলেছেন, যেহেতু তাঁরা গোটা বিষয়টা জানেন না, তাই মন্তব্য করা উচিত হবে না। 

আরও পড়ুন- হাসপাতালে উপচে পড়ছে করোনা-রোগী! চিকিৎসা করতে করতেই অজ্ঞান হয়ে গেলেন ডাক্তার

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget