এক্সপ্লোর

Viral Video: মহিলা যাত্রীকে আপত্তিজনক ভাবে স্পর্শ, বাড়িতে যাওয়ার প্রস্তাব ক্যাব চালকের

Viral News: গুগল ট্রান্সলেটার ব্যবহার করে মহিলা যাত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছে ওই ক্যাব চালক।

Viral Video: ক্যাবে চড়া মহিলাদের পক্ষে কতটা নিরাপদ? এই প্রশ্ন বারংবার উঠেছে বিশ্বের বিভিন্ন শহরে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, দুবাইতে এক ক্যাব চালক মহিলা যাত্রীকে তাঁর যৌনজীবন সম্পর্কে একের পর এক অশ্লীল প্রশ্ন করেই যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে রোষ বেড়েছে নেটপাড়ায়। সেই রেশ কাটার আগেই নেটিজেনদের সামনে এসেছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া আরেকটি ভিডিও। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে মিশরের এক ক্যাব চালকের কাছে চরম হেনস্থার শিকার হয়েছেন এক মহিলা যাত্রী। তিনি চিনের পর্যটক বলে জানা গিয়েছে। 
 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by El-Shai - الشاي (@elshai.eg)

 
কী কী করেছেন ওই ক্যাব চালক 
 
মহিলাকে আপত্তিজনক ভাবে স্পর্শ করার পাশাপাশি গুগল ট্রান্সলেটার ব্যবহার করে তাঁকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দিয়েছে ওই ক্যাব চালক। এইসব আপত্তিকর প্রস্তাবে একবারের জন্যেও সাড়া দেননি ওই মহিলা যাত্রী। কিন্তু বারবার তাঁকে জোর করছিল ওই ক্যাব চালক। আর তাতেই পরিস্থিতি ক্রমশ হয়ে উঠছিল আরও ভয়ঙ্কর। কবে, কখন এই ঘটনা ঘটেছে, নির্দিষ্ট কোন স্থানে ঘটেছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই ক্যাব চালক পরবর্তীতে গ্রেফতার হয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে, ঘটনার সময় মাদকাসক্ত ছিল ওই ক্যাব চালক। তবে এই তথ্যের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। 
 
কী ঘটনা ঘটেছে দুবাইতে 
 
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে, ক্যাব চালক মহিলা যাত্রীকে প্রথমে জিজ্ঞেস করেছে তাঁর বয়ফ্রেন্ড রয়েছে কিনা। এখানেই শেষ নয়। এরপর শুরু হয় একের পর এক আপত্তিকর প্রশ্ন। মহিলার ব্যক্তিগত জীবনে ওই ট্যাক্সি চালক ঢুকে পড়েছে সমস্ত সীমা লঙ্ঘন করে। একের পর এক এক্তিয়ার বহির্ভূত প্রশ্ন করেছে ওই ক্যাব চালক। মহিলা যাত্রীকে ওই ব্যক্তি জিজ্ঞেস করেছে তাঁর যৌনজীবন কেমন? বয়ফ্রেন্ডের সঙ্গে দিনে কতবার সঙ্গমে লিপ্ত হন? প্রতিরাতে কি তিনি সঙ্গম করেন? কেমন ভাবে যৌন সংসর্গে লিপ্ত হন? 
 
এই ভাইরাল ভিডিও বর্তমানে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget