এক্সপ্লোর

Viral Video: 'মহিন্দ্রা থার'- এর ছাদে চড়ে ফেয়ারওয়েল পার্টিতে 'গ্র্যান্ড এন্ট্রি'- র চেষ্টা ! পড়ুয়াদের পরিণতি দেখে আঁতকে উঠবেন

Viral News: ফেয়ারওয়েল পার্টিতে সকলের থেকে আলাদা হতে অদ্ভুত উপায়ে প্রবেশে চেষ্টা করেছিলেন তিন পড়ুয়া। মহিন্দ্রা থার গাড়ির ছাদে বসেছিলেন তাঁরা। গাড়ির গতি বাড়তেই ছিটকে পড়ে যায় তিন পড়ুয়া।

Viral Video: স্কুল-কলেজের ফেয়ারওয়েল নিয়ে সব পড়ুয়াদেরই অনেক পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চমকে গিয়েছেন সকলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ফেয়ারওয়েল পার্টিতে যাচ্ছিলেন তিনজন পড়ুয়া। তবে তাঁদের যাওয়া একদম সাধারণ ভাবে নয়। এ একেবারে 'গ্র্যান্ড এন্ট্রি'। হালফিলের জনপ্রিয় এসইউভি 'মহিন্দ্রা থার' চড়ে যাচ্ছিলেন ওই তিন পড়ুয়া। নাহ আর পাঁচজন সাধারণ যাত্রীদের মতো মটেই গাড়ির ভিতরে বসেননি তাঁরা। বরং তিনজন পড়ুয়াই চড়ে বসেছিলেন গাড়ির মাথায়, একেবারে ছাদের উপর। আর তাতেই ঘটেছে বিপত্তি। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ির গতি বেশ ভালই ছিল। আর তার ফলেই গাড়ির ছাদের থেকে ছিটকে একদম রাস্তায় পড়ে গিয়েছেন তিনজন পড়ুয়াই। সঙ্গে সঙ্গেই অবশ্য উঠে পড়েছেন তাঁরা। গা-হাত-পায়ের ধুলো ঝেড়ে নিতেও দেখা গিয়েছে তাঁদের। হাবভাব এমন যেন, কিছুই হয়নি। তবে ওভাবে গাড়ির বনেট থেকে ছিটকে পড়ে গেলে যে কারওরই বেশ ভালই চোট লাগবে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ভাইরাল ভিডিও দেখে সকলেই বলছেন, ভাগ্য ভাল যে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। ফেয়ারওয়েল পার্টিতে সকলের থেকে আলাদা ভাবে 'এন্ট্রি' নেওয়ার জন্য কেউ যে এত বিপজ্জনক কাজ করতে পারে, তা কল্পনাও করা যায় না, এমনটাই বলছেন নেটিজেনরা। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রথমে দুটো স্কুটার যাচ্ছে। তার পিছনেই আসছে মহিন্দ্রা থার। তার ছাদে বসা তিন পড়ুয়া। গাড়ির প্রবল গতির জেরে ছিটকে পড়ে গেলেন তিনজনেই। ওই গাড়ি থেকে জানলা দিয়ে প্রায় অর্ধেক দেহ বের করে রেখেছেন আরেক পড়ুয়া। পিছনে পরপর আসছে আরও অনেকগুলো গাড়ি। সেইসব গাড়িতেও জানলা দিয়ে অনেক পড়ুয়াকেই প্রায় অর্ধেক বেরিয়ে থাকতে দেখা গিয়েছে। সকলেই ফেয়ারওয়েলে 'গ্র্যান্ড এন্ট্রি' নিতে প্রস্তুত। তার জন্য ঝুঁকি নিতেও রাজি তাঁরা। সকলের চোখেমুখেই 'ডোন্ট কেয়ার' ভাব। বিপদ হতে পারে এমন চিন্তাভাবনার লেশমাত্র নেই কারও মুখে। এই ভাইরাল ভিডিও এবং পড়ুয়াদের কাণ্ডকারখানা দেখে বেশ ক্ষুব্ধ নেটিজেনরা। এমন ঝুঁকিপূর্ণ কাজ পড়ুয়াদের মোটেই করা উচিৎ হয়নি, এমনটাই বলছেন সকলে। 

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget