এক্সপ্লোর

Viral Video: পিছু নিয়ে নাগাড়ে 'উত্যক্ত' করছিল তিন যুবক ! ভিডিও তুলে ইনস্টাগ্রামে কী লিখলেন তরুণী

Viral Video: মন্দিরে যাচ্ছিলেন উত্তরাখণ্ডের মেয়ে চিরো। হঠাৎ পিছু নেয় ৩ যুবক। শুরু হয় বিরক্ত করা। চিৎকার করে গান, হাসি, অস্বস্তিকর অঙ্গভঙ্গি, মুখভঙ্গি - বাদ যায়নি কিছুই।

Viral Video: একুশ শতকের তথাকথিত সভ্য সমাজ যে বাস্তবে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে, আবারও তার প্রমাণ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। উত্তর-পূর্ব ভারতের কিংবা পাহাড়ি এলাকার বাসিন্দাদের চেহারা নিয়ে আপত্তিকর মন্তব্য করে থাকেন অনেকেই। অথচ সবচেয়ে অদ্ভুত বিষয় হয়, উত্তর-পূর্ব ভারতের যেকোনও জায়গায় কিংবা পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে আপনি কিন্তু পাবেন আতিথেয়তা, আপ্যায়ণ, ভাল ব্যবহার। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি করেছেন চিরো নামের এক তরুণী। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অস্বস্তিকর মুহূর্তের কথা শেয়ার করেছেন চিরো। প্রশ্ন তুলেছেন মহিলাদের নিরাপত্তা নিয়েও। 

নিজের ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে চিরো জানিয়েছেন, একটি মন্দিরে যাচ্ছিলেন তিনি। একাই হাঁটছিলেন। হঠাৎই খেয়াল করেন পিছন থেকে তিনজন যুবক তাঁকে অনুসরণ করছেন। বিষয়টি খানিক্ষণের মধ্যেই চরম অস্বস্তিকর পর্যায়ে চলে যায়, কারণ চিরোকে দেখে নানা রকমের কার্যকলাপ করতে শুরু করেন ওই তিনজন। আপত্তিকর মুখভঙ্গি, টোন-টিটকিরি, মুখ দিয়ে অশ্লীল শব্দ করা, সবই চলেছে। চিরো গোটা ঘটনা ভিডিও করার সিদ্ধান্ত নেন সেই মুহূর্তেই। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে চিরো লিখেছেন, 'ওরা ভেবেছিল আমি হিন্দি বুঝি না। এটা খুব খারাপ জিনিস। আমার সঙ্গে এসব হচ্ছে কারণ আমি দেখতে একটু আলাদা। বিশ্বের সবচেয়ে বিরল জিনিস হল সেই মুহূর্ত যখন ভারতীয় পুরুষরা দেখে একটি মেয়ে একা হেঁটে যাচ্ছে। আমি মন্দিরে যাচ্ছি। আর এরা পিছন থেকে লাগাতার আমায় বিরক্ত করে যাচ্ছে।' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chiro (@chiro_diaries)

ভিডিওতেও দেখা গিয়েছে, ওই তিন যুবক তরুণীকে অনুসরণ করতে করতে হাসছে, চিৎকার করে হিন্দি গান গাইছে, ক্যামেরার দিকে নানা অঙ্গভঙ্গি করছে। তাদের যে ভিডিওতে দেখা যাচ্ছে, এ নিয়ে ওই তিন যুবক মোটেই বিচলিত নয়। উল্টে চিরোকে অনুসরণ করতে দেখা গিয়েছে তাদের। তরুণী জানিয়েছেন, এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি। অপেক্ষা করছিলেন বাকি বন্ধুরা কখন এসে তাঁর সঙ্গে যোগ দেবেন। তাঁরা আসার পরই নিরাপদ বোধ করেছেন তিনি। চিরো এও জানিয়েছেন, এই ভিডিও তিনি করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাধারণ মানুষকে চারপাশের পরিস্থিতি বোঝানোর জন্য, জনপ্রিয়তা পাওয়ার জন্য একেবারেই নয়। এর পাশাপাশি চিরো এও জানিয়েছেন, ভিডিওতে তাঁকে হাসতে দেখা গিয়েছে কারণ কোনও গন্ডগোল চাননি তিনি। শান্ত ভাবে পরিস্থিতি সামাল দিতে চেয়েছিলেন। তরুণী চাননি কেউ তাঁকে ক্যামেরায় কাঁদতে দেখুক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget