এক্সপ্লোর

Viral Video: পিছনে খোলা জানালা, ট্রেডমিল থেকে পা ফসকে চার তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর !

Woman Fell From 4th Floor While In Gym: মানুষ সমান উঁচু জানালা। কিন্তু কাঁচ লাগানো নেই একটা জানালায়। ট্রেডমিল থেকে পা ফসকাতেই সে জন্য ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

Viral Video: জিম করতে করতে হার্ট অ্যাটাক, জিম করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া, একের পর এক মর্মান্তিক ঘটনার হেডলাইনে উঠে আসছে জিম শব্দটি। ফের একবার এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকল জিম শব্দটি। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা গেল জিমের দৌলতে এক তরুণীর মর্মান্তিক পরিনতি।

মর্মান্তিক ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োতে দেখা যায়, এক তরুণী ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন। এই অবস্থায় ট্রেডমিলের গতি বেড়ে যাওয়ায় তিনি আর তাল রাখতে পারেননি। পিছন দিকে পিছিয়ে যান ট্রেডমিল থেকে। কিন্তু তার পরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কারণ তরুণীর ঠিক পিছন দিকেই ছিল একটি মানুষ সমান উঁচু জানালা। অন্য জানালায় কাঁচ থাকলেও সেখানে কোনও কাঁচ দেওয়া ছিল না। যার জেরে পিছনে পড়ে গিয়ে জানালার বাইরে বেরিয়ে যায় তাঁর শরীর। দুই হাত দিয়ে ফ্রেম ধরে বাঁচার মরিয়া চেষ্টা করতে দেখা যায় তাঁকে। কিন্তু সম্ভব হয়নি। চার তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তরুণী।

২২ বছরেই নিভল প্রদীপ

প্রেমিকের সঙ্গে জিমে এসেছিলেন ওই তরুণী। ৩০ মিনিট বেশ অন্যান্য় দিনের মতোই জিম করেন তিনি। একেবারে শেষে ট্রেডমিলে উঠেছিলেন তিনি। তবে দীর্ঘ সময় ধরে জিম করে শরীর ক্লান্ত ছিল। যার ফলে কিছুক্ষণ পরেই ট্রেডমিল থেকে সরে আসতে যান। সেই সময় পিছোতে গিয়েই বিপত্তি হয়। কাঁচ না থাকা জানালা দিয়ে সোজা বাইরে পড়ে যান। ঘটনাটি ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্টানের পন্টিয়ানাকের ঘটনা। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণী টাওয়াল দিয়ে মুখ মুছছিলেন। সেই সময়ই ট্রেডমিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পরেই ঘটে দুর্ঘটনা।

জিম মালিককে জিজ্ঞাসাবাদ

এই ঘটনায় ইতিমধ্যেই জিম মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ট্রেডমিল ও জানালার মধ্যে মাত্র দুই ফুটের দূরত্ব ছিল। যার ফলে সেখান দিয়ে যে কেউ বাইরে পড়ে যেতেই পারে। জিমের মধ্যে একটি সতর্কবার্তা লাগানো ছিল। যেখানে লেখা ছিল জানালা খোলা বারণ। কিন্তু সেই স্টিকারটিও ছেঁড়া। আপাতত তিন দিনের জন্য জিম বন্ধ রেখেছে পুলিশ। সেখানে প্রয়োজনীয় তল্লাশির পর ফের খোলা হবে জিমটি।

আরও পড়ুন - Viral Video: বিরিয়ানিতে নেই চিকেনের লেগপিস; খাবার উল্টে, চেয়ার তুলে কনেপক্ষকে মারধোর

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget