এক্সপ্লোর

Viral Video: খাঁচা থেকে বেরিয়ে যুবককে জড়িয়ে ধরল বাঘ! ভাইরাল ভিডিও

Viral Video: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে যুবকের কোলে ওঠার চেষ্টা চালাচ্ছে বাঘটি। দেখে মনে হচ্ছে, এই যুবক নিশ্চিত ওই বাঘের প্রশিক্ষক কিংবা তাকে দেখভাল করেন।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বন্যপ্রাণীদের এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয় যা দেখে চমকে ওঠার পাশাপাশি বেশ আনন্দও পান ইউজাররা। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে আদর করছে এক যুবককে। থাবা বাড়িয়ে যুবককে জড়িয়ে ধরিয়ে সে কী আদর বাঘমামার। পারলে কোলেই উঠে পড়ে। দেখলে মনে হবে যেন সত্যিই ওই যুবকের কোলে উঠেই পড়েছে বাঘটি। এই ভিডিও দেখে প্রথমে আঁতকে উঠলেও নেটিজেনরা বলছেন, বেশ মজাও পেয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি খাঁচার মধ্যে ছিল বাঘটি। অনুমান কোনও চিড়িয়াখানাতেই তোলা হয়েছে এই ভিডিও। এক যুবক এসে খাঁচার দরজা খুলে দিতেই একলাফে বেরিয়ে আসে বাঘটি। তারপর কার্যত ঝাঁপিয়েই পড়েছে ওই যুবকের উপর। তবে আক্রমণের ভঙ্গিতে নয়। বরং একদম আদর করার জন্যই যুবকের দিকে এগিয়েছে বাঘটি।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💯𝕭𝖎𝖙𝖆𝖓𝖘𝖍𝖎 😂 (@bitanshi.official)

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লাফিয়ে ঝাঁপিয়ে যুবকের কোলে ওঠার চেষ্টা চালাচ্ছে বাঘটি। দেখে মনে হচ্ছে, এই যুবক নিশ্চিত ওই বাঘের প্রশিক্ষক কিংবা তাকে দেখভাল করেন। নাহলে এমন সখ্য গড়ে ওঠা মোটেই সম্ভব নয়। প্রথমে বাঘটি যখন যুবকের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন সাময়িক ভাবে তাকে সামাল দিতে একটু বেগ পেতে হয়েছিল যুবককে। কিন্তু তারপরেই বাঘটিকে একদম জড়িয়ে ধরে তিনি। গায়ে, মাথায় একটু হাত বুলিয়ে আদরও করে দেন। কিন্তু বাঘ কী আর সহজে শান্ত হয়। ফের লাফালাফি শুরু করে সে। তবে এবার আর বেগ পেতে হয়নি ওই যুবককে। নিমেষেই বাঘটিকে কায়দা করে বাগে নিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, গত অক্টোবর মাসে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে তা ক্রমশ ভাইরাল হয়েছে। বেড়েছে ভিউ, লাইক এবং কমেন্টের সংখ্যা। 

আরও পড়ুন- খাড়াই পাহাড়ের বুক চিড়ে হুড়মুড়িয়ে উঠে যাচ্ছে মোটরবাইক! শিউরে ওঠার মতো ভিডিও-তে মুগ্ধ নেটদুনিয়া

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget