এক্সপ্লোর

Viral News: ভুল করে অ্যাসিডে পা, গলে গেল হাড়-মাংস, মাল্টি অর্গ্যান ফেলিওরে মৃত্যু মহিলার

China News: চিনের পূর্বে অবস্থিত হাংঝৌ থেকে এই ঘটনা সামনে এসেছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এক মহিলা অসাবধানতাবশত অ্যাসিডের পাত্রে পা দিয়েছিলেন।
  • হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ছোঁয়া লেগে হল মৃত্যু।
  • ক্ষতিকারক অ্যাসিড হাড় গলিয়ে দেয়।

নয়াদিল্লি: না গায়ে ঢেলেছিলেন, না দিয়েছিলেন চুমুক। শুধুমাত্র ছোঁয়া লেগেছিল অ্যাসিডের। তাতেই বেঘোরে মৃত্যু হল এক মহিলার। অ্যাসিডর পাত্রের উপর পা পড়ে গিয়েছিল তাঁর। তরলের ছোঁয়া লেগেছিল পায়ের পাতায়। মাত্র পাঁচ দিনের মাথাতেই মৃত্যু হল ওই মহিলার। (China News)

চিনের পূর্বে অবস্থিত হাংঝৌ থেকে এই ঘটনা সামনে এসেছে। ‘Bone Dissolving Water’ নামে পরিচিত হাইড্রোফ্লোরিক অ্যাসিডের ছোঁয়া লেগে মারা গিয়েছেন ৫২ বছর বয়সি ওই মহিলা, যাঁর পদবী Tu. (Viral News)

গত ৯ সেপ্টেম্বর পাহাড়ি এলাকায় হাঁটতে বেরিয়েছিলেন ওই মহিলা। সেই সময় পাহাড়ি রাস্তার ধারে পড়ে থাকা, একটি পুরনো পাত্র মাড়িয়ে ফেলেন। পাত্রটি এতটাই পুরনো ছিল যে মহিলার পা পড়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। ভিতরে তরল অ্যাসিড ছিল কিছুটা। সরাসরি ওই অ্যাসিডের উপরই পা দিয়ে ফেলেন ওই মহিলা।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে, অ্যাসিডের ছোঁয়া লেগে মহিলার পা ফুলে ঢোল হয়ে যায়। হাসপাতালে ভর্তি করলে দেখা যায় মাল্টিপল অর্গ্যান ফেলিওর হতে শুরু করেছে, পাশাপাশি ইলেক্ট্রোলাইট ইমব্য়ালান্স গুরুতর পর্যায়ে পৌঁছয়। তাঁকে বাঁচানোর আশা ছেড়েই দেন চিকিৎসকরা।

সেই অবস্থায় হাসপাতালে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন ওই মহিলা। শেষ পর্যন্ত হার্ট ফেলিওরে মারা যান তিনি। ওই মহিলার সন্তান বলেন, “জীবনে মিরাকল দেখার সৌভাগ্য় হল না। মা এমন ভাবে চলে গেল যে বিষয়টি বোধগম্যই হল না। এত দ্রুত ঘটল সবকিছু…।”

হাইড্রোফ্লোরিক অ্যাসিড একটি রঙহীন তরল। সেটি এতটাই ক্ষতিকারক যে সংস্পর্শে এলে ধাতু, কাচ সব গলে যায়। শিল্পক্ষেত্রে, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি থেকে জং তুলতে ওই তরল ব্যবহার করা হয়। সামান্য ছোঁয়া লাগলেও বিপদ হতে পারে। জামাকাপড়ে ছোঁয়া লাগলেও সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয়, চিকিৎসকের কাছে যেতে হয়।

হাইড্রোফ্লোরিক অ্যাসিড ত্বক ফুটো করে কলা এবং হাড় গলিয়ে দেয়। সেই কারণেই এই অ্যাসিডকে ‘Bone Dissolving Water’ বলা হয়। ওই চিনা মহিলা যেখানে অ্যাসিডে পা দেন, সেখানে একটি আবাসন রয়েছে, যেটি ভাঙার কাজ চলছে। সেখান থেকে আরও দু’টি অ্যাসিডের পাত্র উদ্ধার হয়েছে। দেওয়াল পরিষ্কার করতে সেটি ব্যবহার করা হতো বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। 

ওই আবাসনের কর্মী Ai অ্যাসিডের পাত্র ফেলে গিয়েছিলেন বলে অভিযোগ। ২০১৫ সালে এলাকা ছাড়েন তিনি। কিন্তু এই ঘটনার পর তাঁকে আটক করা হয়েছে। দায়িত্বজ্ঞানহীনতার জন্য় সাত বছরের জেল পর্যন্ত হতে পারে তাঁর। অ্যাসিড বিক্রির উপর নিষেধাজ্ঞা বসানোর দাবিও উঠছে সেখানে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget