এক্সপ্লোর

ভিডিওতে দেখুন: এবিপি আনন্দে 'সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুম', বিষয়- নবম ও দ্বাদশ শ্রেণির ভূগোল, দশম ও দ্বাদশের বাংলা

গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার

কলকাতা: লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল। তাই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এবিপি আনন্দে ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’ আয়োজন করেছে শিক্ষা দফতর।  পড়ুয়ামহলে তা জনপ্রিয় হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।

এবিপি আনন্দের তরফে জানানো হচ্ছে, এই ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর আমরা বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। ‘সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের’-এ সোমবার থেকে সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’খানা ক্লাস হচ্ছে। আজ, মঙ্গলবার সকালের বিষয় ছিল নবম ও দ্বাদশ শ্রেণির ভূগোল। আবার দুপুর ৩টের বিষয় ছিল দশম ও দ্বাদশের বাংলা।

ইমেল আইডি - bsclassroom2020@gmail.com

সরাসরি ফোন নম্বর - ২৪৬০-৫৫৭২/৭৩

হোয়াটসঅ্যাপ নম্বর - ৯৭৪৮২১৭২০

এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর থাকছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা, নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।

বাংলার শিক্ষা ক্লাসরুম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পড়ুয়ারা এগিয়ে থাকবে। স্কুল খুললে শিক্ষককে দেখাবে। এটা সামগ্রিক প্রচেষ্টা। ঐক্যবদ্ধ অ্যাকটিভিটি।  লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।

পাশাপাশি আইসিএসই এবং আইএসসি পড়ুয়াদের জন্য ক্লাসরুম থাকছে আগামীকাল ও রবিবার বেলা ১২টায়।  আগামীকাল ক্লাস টুয়েলভের জন্য পড়ানো হবে ম্যাথু আর্নল্ডের কবিতা ডোভার বিচ।  রবিবার ক্লাস টেনের জন্য থাকছে ফ্রেন্ডলি লেটার রাইটিং, নোটিস রাইটিং এবং প্রেসি রাইটিং।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget