এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Accident: একটার উপর আরেকটা বগি, দেখে নিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবিগুলি

Guwahati-Bikaner Express Accident

1/10
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, আশঙ্কাজনক আরও ১৫ জন।

2/10
এ দিন বিকেল ৫ টায় ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে।  রেলসূত্রে খবর ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী। চারটি কামরার ভয়াবহ ক্ষতি হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের পর থেকে এক্সপ্রেসের ১২টি কামরাও ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।

3/10
বৃহস্পতিবার  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর পৌঁছয়। খবর পাওয়া মাত্রই আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখছেন মমতা।

4/10
এ দিন সন্ধেয় টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য সরকারের সিনিয়র অফিসার, উত্তরবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপার, আইজি উদ্ধারকার্য এবং ত্রাণকার্যে তদারকি করছেন। যত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানান মমতা।

5/10
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। এনডিআরএফ-এর ২টি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, সবাইকে উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। শুক্রবার ময়নাগুড়ি পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।

6/10
আহতের একে একেউদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ আশেপাশের সমস্ত ছোট হাসপাতালকেও চিকিৎসার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থালে গিয়েছে ৫১টি অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই ময়নাগুড়ি হাসপাতালে আনা হয়েছে ১৬ জন যাত্রীকে। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

7/10
ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নেন প্রধানমন্ত্রী। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। দুর্ঘটনায় মৃতদের মাথাপিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে। অল্প বিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া  হবে।

8/10
আলিপুরদুয়ারের ডিআরএম  দিলীপ কুমার সিংহ জানিয়েছেন, কোভিডের কারণে ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। ফলে হতাহতের সংখ্যা মারাত্মক জায়গায় পৌঁছবে না বলে আশাবাদী তিনি। এ দিন দুর্ঘটনার খবর আসতেই ফোনে ডিআরএম-এর সঙ্গে যোগাযোগ করে এবিপি আনন্দ। দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে রেল। ট্রেনের একটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা লাইনচ্যূত হয়েছে বলে জানতে পেরেছি আমি। উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গিয়েছে।’

9/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিস্থিতি বিশদে জানানো হয়েছে। ট্র্যাকের সমস্যাতেই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান। কীভাবে দুর্ঘটনা? উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। ঘটনার জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন। বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস।

10/10
ইতিমধ্যেই রেলের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল 03612731622, 03612731623. হাওড়া হেল্পলাইন নম্বর- 033- 26402241, 2242,2243, 26413660 মালদা স্টেশনের হেল্পলাইন নম্বর- 72228 & 72229, 03512-266000, 03512-283444। এছাড়াও, . পটনা জং- 9341506016, পটনা দীনদয়াল উপাধ্যায় জং- 7388898100, ডানাপুর  7759070004, সোনপুর- 9771429999

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget