এক্সপ্লোর

Sidharth Shukla: ভালোবাসতেন খেলাধুলো, বিগ বসের ঘরে মায়ের জন্য মনখারাপ হত সিদ্ধার্থের

ভালোবাসতেন খেলাধুলো, বিগ বসের ঘরে মায়ের জন্য মনখারাপ হত সিদ্ধার্থের

1/10
বেলা গড়াতেই দুঃসবাদ। মায়ানগরীর যেন অভ্যাসে পরিণত হচ্ছে অকালমৃত্যু। মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। ৪০ বছরেই থেমে গেল এক সম্ভাবনাময় অভিনেতার জীবন। হঠাৎ পাওয়া দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে টলিউড। তবে কেবল অভিনয় নয়, সিদ্ধার্থ শুক্লর প্রতিভা ছিল বহুমুখী।

2/10
সিদ্ধার্থ শুক্ল মানেই ফিটনেস ফ্রিক। নিয়মিত শরীরচর্চা করতেন সিদ্ধার্থ। পাশাপাশি ভালোবাসতেন যে কোনও রকমের খেলা। এরমধ্যেও টেনিস ও ব্যাডমিন্টন ছিল তাঁর প্রিয়। সোশ্য়াল মিডিয়ায় খেলার ভিডিও পোস্ট করতেন তিনি।

3/10
অভিনেতা সিদ্ধার্থের কেরিয়ারের শুরু অভিনয়ে নয়। প্রথমে ইন্টেরিয়ার ডিজাইনিং-এর কোর্স করেন তিনি। এরপর অবশ্য পেশা বদলানোর সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন মডেলিং। সেখান থেকেই অভিনয়ে পা রাখেন সিদ্ধার্থ।
অভিনেতা সিদ্ধার্থের কেরিয়ারের শুরু অভিনয়ে নয়। প্রথমে ইন্টেরিয়ার ডিজাইনিং-এর কোর্স করেন তিনি। এরপর অবশ্য পেশা বদলানোর সিদ্ধান্ত নেন তিনি। শুরু করেন মডেলিং। সেখান থেকেই অভিনয়ে পা রাখেন সিদ্ধার্থ।
4/10
ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর নায়োকচিত চেহারা ও অভিনয় মন কেড়েছিল সবারই। কর্ণ জোহরের হাত ধরে বড়পর্দাতেও পা রাখেন তিনি।
ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তাঁর নায়োকচিত চেহারা ও অভিনয় মন কেড়েছিল সবারই। কর্ণ জোহরের হাত ধরে বড়পর্দাতেও পা রাখেন তিনি।
5/10
'বিগ বস'-এ সেরার শিরোপা পান সিদ্ধার্থ। বিগ বসের ঘরে 'অ্য়াঙ্গ্রি ইয়ং ম্যান' সিদ্ধার্থ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর দুর্বলতার কথা। জানিয়েছিলেন, মায়ের কাছে তিনি একেবারেই নরম মানুষ।
'বিগ বস'-এ সেরার শিরোপা পান সিদ্ধার্থ। বিগ বসের ঘরে 'অ্য়াঙ্গ্রি ইয়ং ম্যান' সিদ্ধার্থ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর দুর্বলতার কথা। জানিয়েছিলেন, মায়ের কাছে তিনি একেবারেই নরম মানুষ।
6/10
সিদ্ধার্থ একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, বাড়ির সবচেয়ে ছোট ছিলেন তিনি। বড় দিদিদের সঙ্গে খেলতে পারতেন না। তাই ছোট থেকে মা ছিল সিদ্ধার্থের একমাত্র সঙ্গী।
সিদ্ধার্থ একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, বাড়ির সবচেয়ে ছোট ছিলেন তিনি। বড় দিদিদের সঙ্গে খেলতে পারতেন না। তাই ছোট থেকে মা ছিল সিদ্ধার্থের একমাত্র সঙ্গী।
7/10
বিগবসের ঘরে শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মন কেড়েছিল দর্শকদের। তাঁদের জুটিকে ভালোবেসে 'সিডনাজ' বলতেন নেটিজেনরা। আজ সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ।
বিগবসের ঘরে শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন মন কেড়েছিল দর্শকদের। তাঁদের জুটিকে ভালোবেসে 'সিডনাজ' বলতেন নেটিজেনরা। আজ সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ।
8/10
একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ এও জানিয়েছিলেন, বিগবসের ঘরে থাকার সময় তাঁর পক্ষে সবচেয়ে কষ্টকর ছিল মাকে ছেড়ে থাকা। কেরিয়ারের শুরু থেকে সিদ্ধার্থের সমস্ত সিদ্ধান্তের ওপরেই তাঁর মায়ের প্রভাব ছিল খুব বেশি।

9/10
আজ সিদ্ধার্থ শুক্লর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মাধুরী দিক্ষীত, ভিকি কৌশন, মনোজ বাজপেয়ী থেকে শুরু করে বলিউডের বহু তারকারা। বিগ বস বিজয়ীর প্রয়াণে দুঃখপ্রকাশ করেছেন সলমন খানও। সবার মুখেই এক কথা, বড় তাড়াতাড়ি চলে গেল সিদ্ধার্থ।

10/10
'সিদ্ধার্থ শুক্লর মৃত্যু রহস্যজনক নয়' বলছেন মুম্বই পুলিশের ডিএসপি। এর আগেও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছে, কোনওরকম মানসিক চাপ বা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন না সিদ্ধার্থ। তাঁকে হাসপাতালে আনার পরেই মৃত বলে ঘোষণা করা হয়েছিল। পরিবারের তরফ থেকে আরও অনুরোধ করা হয়েছে, সিদ্ধার্থের মৃত্যু নিয়ে যেন কোনওরকম গুজব ছড়ানো না হয়।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget