এক্সপ্লোর

Shefali Jariwala Cremated: ‘ভাল থেকো পরী’, মাথায় হাত বুলিয়ে দিলেন স্বামী, চুমু আঁকলেন, নশ্বর দেহ বিলীন হল শেফালি জরিওয়ালার

Bollywood Updates: পড়ে রইল ফ্রেমবন্দি কিছু মুহূর্ত। পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন শেফালি জরিওয়ালা।

Bollywood Updates: পড়ে রইল ফ্রেমবন্দি কিছু মুহূর্ত। পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন শেফালি জরিওয়ালা।

-ফাইল চিত্র।

1/10
জীবনের শেষ দিন পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত থাকতে চান বলে জানিয়েছিলেন। বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার সেই ইচ্ছে অপূর্ণ থাকল না।
জীবনের শেষ দিন পর্যন্ত ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিত থাকতে চান বলে জানিয়েছিলেন। বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার সেই ইচ্ছে অপূর্ণ থাকল না।
2/10
২০০০ সালের আশে পাশে একটি মিউজিক ভিডিও-য় মুখ দেখিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। এর পর ছবি, রিয়্যালিটি শো, সবেতে দেখা গেলেও, ‘কাঁটা লাগা গার্ল’ পরিচিতি কখনও ছেড়ে যায়নি শেফালিকে।
২০০০ সালের আশে পাশে একটি মিউজিক ভিডিও-য় মুখ দেখিয়েই সাড়া ফেলে দিয়েছিলেন শেফালি। এর পর ছবি, রিয়্যালিটি শো, সবেতে দেখা গেলেও, ‘কাঁটা লাগা গার্ল’ পরিচিতি কখনও ছেড়ে যায়নি শেফালিকে।
3/10
শেফালির মরদেহ এদিন নিজের কাঁধে তুলে নেন পরাগ। ফুলে সজ্জিত শেফালির দেহ নিয়ে ওশিওয়ারা শ্মশানে পৌঁছন। সেখানে অনেকেই শেফালিকে শ্রদ্ধা জানাতে পৌঁছন।
শেফালির মরদেহ এদিন নিজের কাঁধে তুলে নেন পরাগ। ফুলে সজ্জিত শেফালির দেহ নিয়ে ওশিওয়ারা শ্মশানে পৌঁছন। সেখানে অনেকেই শেফালিকে শ্রদ্ধা জানাতে পৌঁছন।
4/10
সব শেষ হয়ে যাওয়ার আগে, শ্মশানের বাইরে শেফালির দেহের পাশে বসে পড়েন পরাগ। কান্নায় ভেঙে পড়েন তিনি। শেফালির কপালে ঠোঁট ছোঁয়ান। হাত বুলিয়ে দেন মাথায়।
সব শেষ হয়ে যাওয়ার আগে, শ্মশানের বাইরে শেফালির দেহের পাশে বসে পড়েন পরাগ। কান্নায় ভেঙে পড়েন তিনি। শেফালির কপালে ঠোঁট ছোঁয়ান। হাত বুলিয়ে দেন মাথায়।
5/10
গতকাল রাত থেকে কার্যত একাই সব সামলাচ্ছিলেন পরাগ। সংবাদমাধ্য়মের ক্যামেরা সর্বত্র তাঁকে অনুসরণ করলেও, মেজাজ হারাননি। বরং বলতে শোনা য়ায়, “দয়া করে উপহাসস্পদ করে তুলবেন না। আমার পরীর জন্য প্রার্থনা করুন। যেখানেই থাকুক, ভাল থাকুক, শান্তিতে থাকুক।” এদিন স্নেহের স্পর্শেই স্ত্রীকে চিরবিদায় জানান পরাগ।

6/10
শেফালির মা-ও কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ফেলতে দেখা যায় পরিবার, আত্মীয়, ইন্ডাস্ট্রির লোকজনকেও। সুনিধি চৌহান, শেহনাজ গিলকেও দেখা যায় সেখানে।
শেফালির মা-ও কান্নায় ভেঙে পড়েন। চোখের জল ফেলতে দেখা যায় পরিবার, আত্মীয়, ইন্ডাস্ট্রির লোকজনকেও। সুনিধি চৌহান, শেহনাজ গিলকেও দেখা যায় সেখানে।
7/10
রিমিক্সের হিড়িক যখন চারিদিকে, সেই সময় ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওয় দেখা গিয়েছিল তরুণী শেফালিকে। ৪২ বছর বয়সে যখন পৃথিবী ছাড়লেন, তাঁর সেই পরিচিতির কথাই উঠে এল বার বার করে।
রিমিক্সের হিড়িক যখন চারিদিকে, সেই সময় ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওয় দেখা গিয়েছিল তরুণী শেফালিকে। ৪২ বছর বয়সে যখন পৃথিবী ছাড়লেন, তাঁর সেই পরিচিতির কথাই উঠে এল বার বার করে।
8/10
ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি তৈরি হয়েছিল। তার পরও ওই তকমায় আফশোস হয় কিনা জানতে চাওয়া হয় একবার। শেফালির জবাব ছিল, “কখনও না। পৃথিবীতে কাঁটা লাগা গার্ল একজনই এবং সেই একজন আমি। আমি এই পরিচিতি ভালবাসি। মৃত্যুর আগে পর্যন্ত এই পরিচয়েই পরিচিত থাকতে চাই।”

9/10
শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শেফালির দেহ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আসল কারণ জানা যাবে।
শুক্রবার রাতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় শেফালির দেহ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আসল কারণ জানা যাবে।
10/10
শনিবার বেল ভিউ হাসপাতাল থেকে শেফালির দেহ বের করা হল যখন, সেখানে ভিড় করেছিলেন বহু মানুষ। পরিবার-পরিজন তো বটেই, ইন্ডাস্ট্রির বহু মানুষও পৌঁছন।
শনিবার বেল ভিউ হাসপাতাল থেকে শেফালির দেহ বের করা হল যখন, সেখানে ভিড় করেছিলেন বহু মানুষ। পরিবার-পরিজন তো বটেই, ইন্ডাস্ট্রির বহু মানুষও পৌঁছন।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget