এক্সপ্লোর
হোমPhotosউপকার করতে গিয়ে বিপদ আসতে পারে ‘তুলা’ জাতকদের, বিয়ের যোগাযোগের সম্ভাবনা ‘বৃষ’-দের-- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে ‘তুলা’ জাতকদের, বিয়ের যোগাযোগের সম্ভাবনা ‘বৃষ’-দের-- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 04 Feb 2020 06:04 AM (IST)
1/12

নতুন কোনও কাজের জন্য চেষ্টা বাড়বে। প্রেমের ব্যপারে একাকিত্ব আসতে পারে। বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে। একটু বুঝে বন্ধুর সঙ্গে চলুন, অশান্তির আশঙ্কা আছে। কোনও কজের দ্বারা আজ মহান হতে পারবেন। সাধু সেবার জন্য আনন্দ বৃদ্ধি। ভাই বা বোনের সঙ্গে সমস্যা বাড়তে পারে। পাওনা অর্থ আদায়ে অশান্তির আশঙ্কা।
2/12

প্রেমে বাধা আসতে পারে। প্রিয় জনের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও অশান্তিতে সাহসিকতার পরিচয় দিতে পারবেন। ব্যবসায় বাড়তি কোনও লাভের জন্য আনন্দ। কোনও ভাল কাজ করে বদনাম জুটতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। আর্থিক ক্ষতি হতে পারে। শারীরিক অসুবিধা হওয়ার আশঙ্কা। সন্তানের কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে।
3/12

সকালের দিকে অতিরিক্ত খরত হতে পারে। কোনও কারণে সংসারের কাজে অনিহা আসতে পারে। ব্যবসায় ভাল ফল পাবেন না। প্রতিবেশীর শত্রুতা বাড়তে পারে। বন্ধুর থেকে সাহায্য লাভ। বিজ্ঞান বিষয়ে চিন্তাভাবনা। আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগার আশঙ্কা আছে। দুপুরের পরে ব্যবসায় শুভ পরিবর্তন। ফাটকা থেকে আয় হতে পারে। পেটের সমস্যা বাড়বে। পড়াশোনার জন্য খরচ হবে।
4/12

সারাদিন সাধুসঙ্গ পাওয়ার জন্য মানসিক শান্তি বাড়তে পারে। বন্ধুর দিকে দিয়ে কোনও ভাল সুযোগ পেতে পারেন। অতিরিক্ত লোভের জন্য ক্ষতির আশঙ্কা। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে। কোনও বড় কারণে আর্থিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ধর্মে আগ্রহ বাড়তে পারে। পেটের কোনও অংশে যন্ত্রণা বাড়বে। ব্যবসায় কোনও নতুন ভাবনা।
5/12

কোনও কাজ নিয়ে উদ্বেগ থাকবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ ভাল হবে না। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। সঞ্চয় কম হবে। আইনি কোনও কাজের জন্য মানসিক চাপ বাড়তে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। ব্যবসায় উন্নতিতে বাধা আসবে। বিয়ের ব্যাপারে খরচ বাড়তে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। দুপুরের পরে অফিসে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।
6/12

আজ একটু সাবধানে থাকা দরকার, সম্মান নষ্ট হতে পারে। কাউকে উপকার করতে গিয়ে বিপদ আসতে পারে। আজ আত্মীয়রা শত্রুতা করতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল। কাজের চাপে শরীরে ক্লান্তি। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে। গঠনমূলক কাজে সাফল্য পাবেন। ব্যবসায় ভাল-মন্দ দুই-ই থাকতে পারে। বন্ধুদের জন্য অর্থের অপচয় হতে পারে।
7/12

ব্যবসায় আয় বাড়তে পারে। অফিসে বাধা পেয়ে মেজাজ গরম হবে। শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে। অর্থ নিয়ে চিন্তা থাকবে। খেলাধূলায় জয় লাভ। পারিবারকে নিয়ে সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা। রাস্তাঘাটে একটু সাবধানে চলুন, বিপদের আশঙ্কা আছে।
8/12

সকালের দিকে সন্তান ও স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য মানসিক কষ্ট। কোনও কাজ করে মানসিক কষ্ট বাড়তে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। বাড়তি খরচের জন্য ঋণ নিতে হতে পারে। আজ খরচ একটু বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন। লেখকদের জন্য দিনটি ভাল। মায়ের শরীর নিয়ে কারও সঙ্গে আলোচনা। আর্থিক চাপ বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন।
9/12

অতিরিক্ত ভোগ করার ইচ্ছা খরচ বাড়াতে পারে। ব্যবসায় আর্থিক চাপ বাড়বে। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বাড়বে। বাড়িতে কোনও সুখের খবর আসতে পারে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তি। প্রতিবেশীর সঙ্গে অশান্তির আশঙ্কা। জলপথে বিপদ আসতে পারে। কর্মস্থানে চাপ বাড়তে পারে। সকালের দিকে বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে।
10/12

সকালের দিকে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। বিবাহিত জীবনে সুখের খবর আসতে চলেছে। বাড়িতে বন্ধুদের উৎপাত বাড়বে। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় খরচ বাড়তে পারে। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে সারা দিন। মাথার যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় নতুন কিছু কাজ হতে পারে। পাওনা নিয়ে বিবাদের আশঙ্কা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
11/12

সকালের দিকে খরচ বাড়তে পারে। প্রিয় ব্যক্তিকে বাজে কথা বলবার জন্য অনুতাপ। ছেলের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। বেশি বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুবিধা আসতে পারে। স্ত্রীর জন্য সম্মান নষ্ট হতে পারে। অর্থ চুরি থেকে সাবধান।
12/12

আজ অফিসে ভাল কিছু ঘটতে পারে। কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। বাড়িতে কোনও আত্মীয়ের জন্য চিন্তা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে তর্কের আশঙ্কা। আঘাত থেকে সাবধান থাকুন। কোমরের যন্ত্রণার জন্য কাজের ক্ষতি। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে।
Published at : 04 Feb 2020 06:04 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
জেলার
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
ক্রিকেট
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
জ্যোতিষ
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
ফুটবলের
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















