এক্সপ্লোর
হোমPhotosপ্রেমে নতুন মোড় আসতে পারে ‘তুলা’-জাতকদের, কর্মজগতে জনপ্রিয়তা প্রাপ্তি ‘বৃশ্চিক’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
প্রেমে নতুন মোড় আসতে পারে ‘তুলা’-জাতকদের, কর্মজগতে জনপ্রিয়তা প্রাপ্তি ‘বৃশ্চিক’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন দৈনিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 17 Mar 2020 06:18 AM (IST)
1/12

চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে অশান্তি বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পার। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে।
2/12

জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারা দিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।
3/12

পরিশ্রমের ফল ভাল হবে। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরু জনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।
4/12

আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।
5/12

আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ হবে। আজ সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে।
6/12

স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।
7/12

শরীরে কোনও সমস্যায় বহু খরচ হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল।
8/12

কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। বাজে সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি। প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। ব্যবসায় বাড়তি খরচের আশঙ্কা। কোনও কারণের কারও কাছে গঞ্জনা ভোগ করতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পায়ে আঘাত পেতে পারেন।
9/12

বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। শরীরে সমস্যা বাড়বে। আজ ব্যবসায় অশুভ কিছু ঘটতে পারে। সংসারে অশান্তি কাজের প্রতি অনিহা আনতে পারে। বাবার সঙ্গে কোনও বিশেষ বিষয়ে আলোচনা। শত্রুর ব্যাপারে সাবধান থাকুন। প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাধতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে।
10/12

হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি।
11/12

যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য শুভ সময় আসছে। যাঁরা পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে। আজ কারও কাছে অপদস্ত হতে পারেন। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।
12/12

পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। চাকরির পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে।
Published at : 17 Mar 2020 06:16 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
জেলার
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
জেলার
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
জেলার
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
জেলার
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















