এই ঘটনার প্রতিবাদে প্রচার অভিযানও শুরু হয়েছে। ব্রিটেনের একটি প্ল্যাটফর্মে এমনও বিতর্ক হচ্ছে যে, পশুজন্তুদের সঙ্গে এমন বর্বরোচিত ব্যবহার করা হলে নৈতিকতার খাতিরে পর্যটক পাঠানো বন্ধ করা উচিত।
2/7
হাতিটি যতক্ষণ না মাটিতে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই মারধর চলে। যদিও এখনও স্পষ্ট নয়, ঘটনাটি কোথায় ঘটেছে।
3/7
এই নৃশংস অত্যাচারে হাতিটির একটি পায়ের পিছনের অংশ ভেঙে যায়।
4/7
মারধরের আগে হাতিটির একটা পা একটি গাছের সঙ্গে বেঁধে দেওয়া হয়। এরপর অসহায় বন্দি গজরাজকে মোটা লাঠি দিয়ে নির্মমভাবে মারধর শুরু করে তিনজন।
5/7
পর্যটকদের মনোরঞ্জনের জন্য ওই ব্যক্তিরা হাতিটিকে ধরে রেখেছিল।
6/7
ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন একটি হাতিকে বেধড়ক মারছে।
7/7
এই অস্বস্তিদায়ক ছবিগুলিতে যে ঘটনা সামনে এসেছে, তা মানবতার পক্ষে অত্যন্ত লজ্জাজনক। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি, এই বর্বরোচিত ঘটনা ঘটেছে ভারতে।