এক্সপ্লোর
হোমPhotosঅনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে ‘বৃষ’ জাতকদের, লটারি প্রাপ্তির যোগ ‘কন্যা’-র - আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে ‘বৃষ’ জাতকদের, লটারি প্রাপ্তির যোগ ‘কন্যা’-র - আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 16 Feb 2020 06:20 AM (IST)
1/12

সপ্তাহের প্রথম দিকে কোনও পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে খুব ভাল খবর। তবে আর্থিক ব্যপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ। পিতার শরীর নিয়ে একটু চিন্তা। সম্পত্তির ব্যপারে আইনি ব্যবস্থা গ্রহণ। এই সপ্তাহে বাড়তি কথা বিপদ বাড়াতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশি সমস্যা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি। পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নিজের অভিজ্ঞতা দিয়ে ব্যবসায় উন্নতি আসবে। আটকে থাকা পাওনা আদায় হতে পারে। সন্তানদের সঙ্গে মনোমালিন্য হওয়ার যোগ আছে।
2/12

প্রিয়জনের কাছে আঘাত থেকে মনঃকষ্ট বাড়তে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে। সন্তানের পড়াশোনার জন্য খরচ নিয়ে নাজেহাল। আবার ব্যবসায় বাড়তি কোনও খরচ বিষয়ে চিন্তা। শরীরের কোনও ক্ষত নিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা। নিজের বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে।প্রচুর উদ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। হঠাৎ করে কোন আয় অবাক করতে পারে। শৌখিনতার জন্য অর্থ খরচ। আইন সংক্রান্ত ঝামেলা।
3/12

সপ্তাহের প্রথম দিকে কোনও বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। প্রতিবেশীর শত্রুতার জন্য স্বামী-স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসার দিকে ফল ভাল হবে না, তবে শেষের দিকে একটু সুবিধার যোগ। বাড়তি কথা কর্মস্থানে বিবাদ ডাকতে পারে। সন্তানের জন্য ডাক্তারের খরচ বাড়তে চলছে। পুলিশের কাজের দিকে উন্নতি। চাকরির জন্য কোনও নতুন সু্যোগ আসতে পারে। ভগবানের চিন্তায় মনোনিবেশ করতে ইচ্ছাভবে। আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে । নানা দিক থেকে যোগাযোগ পাওয়ার আনন্দ। কর্মক্ষেত্রে বা সংসারে দায়িত্ব বেড়ে যেতে পারে।
4/12

ব্যবসার দিকে কোনও নতুন কিছু হতে চলেছে। আর্থিক ব্যপারে চাপের কারণে সংসারে অশান্তি। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার। পাশের বাড়ির কোনও লোকের জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হওয়ার আনন্দ। সন্তানের কোনও আবদার পূরনে খরচ বৃদ্ধি। সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বৃদ্ধি পাবে। নির্মল মনোভাব আপনাকে সকলের প্রিয় করে তুলবে। রাস্তা-ঘাটে কোনও দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান। কারোর বিরোধিতা করবেন না। গহনা ব্যবসায়ীদের জন্য শুভ সময়।
5/12

সপ্তাহের প্রথমে কোনও নতুন ব্যবসার দিকে ঝোঁক বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধির যোগ। বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। মধ্যভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে আলোচনা।চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। আপনাকে এই সপ্তাহ সন্দেহজনক অবস্থায় কাটাতে হতে পারে। অর্থের দিক ভালই দেখা যাচ্ছে। সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা সার্থক হতে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি। বাড়তি কথা বিবাদ বাড়াতে পারে।
6/12

সপ্তাহের প্রথমভাগে ব্যবসার দিকে কোনও খরচ নিয়ে চিন্তা থাকবে। শরীরের কোনও অংশে আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ ডেকে আনবে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের জন্য ভাল সময়। ব্যবসার দিকে ভাল লাভের সু্যোগ আসতে পারে। আর্থিক ব্যপারে বাড়িতে কোনও চিন্তা বাড়তে পারে। দাঁতের কোনও সমস্যা বৃদ্ধি পেতে পারে।সপ্তাহের শেষের দিকে পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। সপরিবারে বায়ুপথে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
7/12

কাজের জন্য বিদেশে যাবার সু্যোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ। প্রেম-প্রণয়ে জটিলতা নিয়ে বাড়িতে কোনও বিবাদ বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করুন। প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনঃকষ্ট। পিতামাতার সঙ্গে কোনও তীর্থ ভ্রমণের আলোচনা। সপ্তাহের শেষের দিকে কারোর সমালোচনায় না যাওয়াই ভাল, কলহ বাধতে পারে। শত্রুর প্রস্তাবে সাড়া দিতে পারেন, উপকার পাবেন। অর্থনৈতিক দিক ভাল মন্দ মিশিয়ে কাটবে। টনসিলের সমস্যায় ভোগান্তি।
8/12

কাজের ক্ষেত্রে খুব ভাল সময়। বাড়িতে কোনও আতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কোনও কাজের জন্য মনের আনন্দ। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনও বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। পিতার সম্পত্তির ব্যপারে আইনি ব্যবস্থা। প্রেমের ব্যপারে নিঃসঙ্গতা আসতে চলছে। ঋণ শোধ নিয়ে চিন্তা। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় সমস্যার সমাধান হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে। ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির সম্ভাবনা। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি । অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে পেটের কোনও কষ্ট বাড়তে পারে।
9/12

বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি। গুরুজনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যপারে মা-বাবার মধ্যে বিবাদ। বাড়তি টাকা খরচের ব্যপারে চিন্তা বৃদ্ধি। আত্মীয়ের সঙ্গে কোনও দূর ভ্রমণের আলোচনা। কোনও নারীর প্রতি দুর্বলতা বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযগ আসতে পারে ।ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় মনে চিন্তা বৃদ্ধি। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি।পুরনো রোগ ফেলে না রেখে নিজের শ্রেরীর দিকে নজর দিন। সপ্তাহের শেষের দিকে প্রেমের আঘাত পেতে পারেন।
10/12

সপ্তাহের প্রথম দিকে কোনও বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণের আনন্দ। পূজা-পাঠের জন্য খরচ বৃদ্ধি । ব্যবসার দিকে খুব ভাল যাবে না। তাই আর্থিক ব্যপারে একটু চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মনঃকষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে। প্রযুক্তিবিদদের জন্য এই সপ্তাহটি শুভ।বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে কিন্তু হাল ছাড়লে বিপদ। উপকারের বিনিময়ে অপমানিত হওয়ার সংকেত।বন্ধু্র থেকে কোনও সাহায্য এই সপ্তাহে পাবেন না।
11/12

নতুন কোনও কাজের ভাল যোগাযোগ পাবেন এই সপ্তাহে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের কোনও সমস্যার জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। গবেষণায় সাফল্য লাভ। প্রেমের ব্যপারে জটিলতা বৃদ্ধি। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে কোনও প্রকার বিবাদ। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কা্রণে বিবাদ। প্রেমে ঝগড়া মিটে গিয়ে ফের দুজনের মিল। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির ভুলে ক্ষতি হওয়ার সম্ভবনা। গুরুজনদের সঙ্গে দুর্ব্যবহারে মানসিক অশান্তি। আইন সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি। পিতার জন্য কিছু করার জন্য মানসিক শান্তি বাড়তে পারে।
12/12

শরীর চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। প্রথম দিকে কোনও শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি। প্রিয়জনের বাজে ব্যবহারের জন্য মনঃকষ্ট। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। মধ্যভাগে কোন ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে কোনও অতিথি ব্যপারে খরচ বৃদ্ধি। জমি ক্রয়-বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা। সপ্তাহের শেষের দিকে সংসারে নতুন ব্যক্তি আসায় দায়িত্ব বৃদ্ধি। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। সারা সপ্তাহ খুব খাটুনি হওয়ার সত্ত্বেও সঞ্চয় খুব একটা হবে না।
Published at : 16 Feb 2020 06:20 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
জেলার
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
জেলার
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
জেলার
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















