এক্সপ্লোর
হোমPhotosসম্পত্তি কেনাবেচার শুভ সময় ‘মেষ’ জাতকদের, কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি ‘মিথুন’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
সম্পত্তি কেনাবেচার শুভ সময় ‘মেষ’ জাতকদের, কর্মজগতে জনপ্রিয়তা বৃদ্ধি ‘মিথুন’-দের -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 08 Mar 2020 06:16 AM (IST)
1/12

সপ্তাহের প্রথম দিক ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কাজের চিন্তা ভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। শরীর নিয়ে চাপের জন্য অফিসে ক্ষতি হতে পারে। মহাজনের সঙ্গে আর্থিক কারণে অশান্তি হতে পারে। প্রিয় জনের কাছে আঘাত থেকে মানসিক কষ্ট হতে পারে। বাবা-মায়ের সঙ্গে খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির পথে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকবে। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি।
2/12

সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। বিদেশে থাকা বন্ধুর খবর আসতে পারে। বাড়িতে আত্মীয়ের শত্রুতার জন্য স্বামী-স্ত্রী বিবাদ অনেক দূর যেতে পারে। ব্যবসায় ফল ভাল হবে না। তবে সপ্তাহের শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের জন্য চিকিৎসা খরচ বাড়তে চলেছে। পুলিশের কাজে উন্নতির সম্ভাবনা। চাকরির জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে।
3/12

সপ্তাহের প্রথম দিকে খরচের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক চাপের কারণে সংসারে অশান্তি। গুরু জনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রতিবেশীর জন্য সামাজিক বদনাম আসতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি আসতে পারে। সন্তানের কোনও আবদার পূরণে খরচ বাড়বে। সবাই মিলে দূরে বেড়াতে যাওয়ার আলোচনা ভেস্তে যেতে পারে। রক্তচাপ বাড়তে পারে।
4/12

সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। নতুন ব্যবসায় আগ্রহ বাড়তে পারে। শরীরের জন্য খরচ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। বাড়িতে গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। দীর্ঘ দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। সপ্তাহের মধ্য ভাগে আগুন থেকে একটু সাবধান থাকুন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে অশান্তি। অফিসে সুনাম বাড়তে পারে।
5/12

সপ্তাহের প্রথম দিকে প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরু জনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সঙ্কেত। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। পেটের সমস্যার জন্য শরীরে ক্লান্তি বাড়বে। গবেষণায় সাফল্য পাবেন। প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। শরীরে সমস্যার জন্য ভ্রমণ বানচাল হতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে অশান্তি। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ।
6/12

সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও রকম উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীর নিয়ে চাপের জন্য কাজের ক্ষতি হতে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর জন্য বাড়িতে অশান্তি বাড়বে। প্রিয় জনের বাজে ব্যবহারে মানসিক কষ্ট। বাড়তি আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। সপ্তাহেরে মধ্য ভাগে কোনও ব্যবসায়ীর সঙ্গে অর্থ নিয়ে তর্ক। বাড়িতে অতিথি ব্যাপারে খরচ বাড়বে। জমি কেনাবেচা নিয়ে আইনি ব্যবস্থা।
7/12

সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। স্ত্রীর সঙ্গে কোনও অশান্তি দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্তি ভাব। গুরু জনের জন্য শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। বাড়তি খরচ নিয়ে চিন্তা বাড়বে। আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও যাওয়া নিয়ে আলোচনা। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে।
8/12

সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়তে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সপ্তাহের মধ্য ভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ বাড়তে পারে। ব্যবসা খুব একটা ভাল যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরু জনের সঙ্গে কোনও ছোট কারণে অশান্তির জন্য মানসিক কষ্ট। বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হওয়ার জন্য খরচ বাড়তে পারে।
9/12

সপ্তাহের প্রথম দিকে বাড়িতে বা কর্মস্থানে মাথা খুব ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ আসতে পারে। প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে। লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাল ভাবে চিন্তা করুন। প্রিয় জনের শরীর খারাপ থাকার জন্য মানসিক কষ্ট। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা।
10/12

সপ্তাহের প্রথম দিকে ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনা বেচার জন্য খরচ হবে। প্রচুর পরিশ্রম হতে পারে। কাজের ক্ষেত্রে আজ খুব ভাল সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। ঠাকুরের কাজের জন্য মনে আনন্দ। কারও সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এই সপ্তাহে চিন্তা বাড়াতে পারে। বাবার সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে কোনও আলোচনাতে সমস্যার সমাধান হতে পারে।
11/12

সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। এই সপ্তাহে ব্যবসায় চাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে আঘাত লাগার আশঙ্কা আছে। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। অভিনয় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভাল সময়। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। বাড়িতে আর্থিক চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বাড়বে।
12/12

সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদার নিয়ে বিবাদ হতে পারে। ব্যবসায় খুব ভাল খবর পাবেন। তবে আর্থিক চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা। বাড়িতে কোনও দূরের অতিথি আসার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়তি আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে। পেটের সমস্যা বাড়বে।
Published at : 08 Mar 2020 06:16 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
জেলার
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
জেলার
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
জেলার
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















