এক্সপ্লোর
হোমPhotosসাবধান! উচ্চাকাঙ্ক্ষী কোনও মহিলার ফাঁদে পরতে পারেন ‘কর্কট’ জাতকরা -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
সাবধান! উচ্চাকাঙ্ক্ষী কোনও মহিলার ফাঁদে পরতে পারেন ‘কর্কট’ জাতকরা -- আপনার রাশি কী বলছে? জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Written By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 22 Mar 2020 06:27 AM (IST)
1/12

মাথার কোনও সমস্যা বা ব্যথার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। পেটের কোনও সমস্যার জন্য ভ্রমণে বাধা। সপ্তাহের প্রথম দিকে কোন ভ্রমণের ব্যপারে ব্যস্ত হতে হবে। ব্যবসার দিকে কোনও অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। স্ত্রীর কারণে কোনও বিবাদ অনেক দূর গড়াতে পারে। পুলিশের থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কোনও কাজের ব্যবস্থা হতে পারে। গঠনমূলক কোনও কাজে উন্নতি। বড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। পিতার জন্য কোনও বিপদ থেকে উদ্ধার।
2/12

বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে । ছোটখাটো চোট লাগতে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা। আত্মীয়দের সঙ্গে অশান্তি বাড়তে পারে । তবে ব্যবসার দিকে কোনও অর্থ সাহায্য পাবেন। বাড়িতে কোনও সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি । সামাজিক কোনও কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে কোনও চিন্তা। সন্তানের পড়াশোনা ব্যপারে কোন চিন্তা বাড়তে। বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন।
3/12

খেলাধুলার সম্মন্ধে ভাল কোনও খবর আসতে পারে। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। নিজের কোনও আত্মীয়র জন্য ব্যবসার ক্ষতি হতে পারে। সপ্তাহের প্রথমে ব্যবসার দিকে কোনও নতুন লোকের সাহায়্য পেতে পারেন। বাড়িতে কোনও মূল্যবান দব্য চুরি হওয়ার যোগ। দূরে কোনও স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখা ভাল হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য ভাল সময়।
4/12

মা –বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। অংশীদারি কোনও ব্যবসায় ভাল সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মনঃকষ্ট বাড়তে পারে। এ সপ্তাহে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ হতে পারে। অবসাদ কাজের ক্ষতি করতে পারে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ বাড়ির পরিবেশ গরম করবে। কাজের জন্য দূরে ভ্রমণ। ধর্ম ব্যপারে কোনও মত প্রকাশ। সামাজিক সম্মান লাভ ও শত্রুর মাথা নিচু করতে পারবার জন্য মনে আনন্দ। সম্পত্তি নিয়ে কোনও আইনি ব্যবস্থা ।
5/12

অর্থ আগমন খুব ভালই থাকবে। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক আস্থিরতা কাজের ক্ষতি আনতে পারে। সংসার-সমস্যার থেকে মুক্তি লাভের চেষ্টা। এ সপ্তাহে শত্রুর দ্বারা কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে নতুন কোনও কিছু শুরু হতে পারে। স্বামী-স্ত্রীর চেষ্টায় কোনও সমস্যার সমাধান। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। শরীরের কোনও ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে । আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন। চিন্তা বাড়তে পারে। বিদেশে বন্ধুর খবর না পাওয়ার জন্য চিন্তা।
6/12

প্রতিবেশীর থেকে কোনও উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বুদ্ধির দোষে কাজের ক্ষতি। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। সপ্তাহের প্রথম দিকে পিতার শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ । প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। শেয়ার বাজারে লগ্নি না করাই ভাল। ব্যবসার দিকে কোনও ভাল সুযোগ আসতে পারে । হারানো দ্রব্য ফিরে পেতে পারেন।
7/12

কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘ দিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারের দিকে অর্থ নষ্ট হতে পারে। কোনও দ্রব্য চুরি যেতে বা হারাতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার। সংসারে কোনও কাজ মধ্যভাগে করে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভাল। এ সপ্তাহে কোনও প্রিয় ব্যক্তির কাছ থেকে আঘাতের সম্ভাবনা।
8/12

অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অস্থিরতা দেখা দেবে। বিষয়-সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। যেচে পরের উপকার করতে যাবেন না। কোনও কারণে আপনি হাসির পাত্র হতে পারেন। বাড়ি-ঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা ভাল হবে। এ সপ্তাহে আত্মীয় নিয়ে কোনও চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হবার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধু নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। আগুন থেকে সাবধান থাকুন। বিবাহ ব্যপারে কোনও বিশেষ আলোচনা। শেষের দিকে কর্ম স্থানে কোনও বিবাদ হতে পারে।
9/12

উচ্চাকাঙ্ক্ষী কোনও মহিলার ফাঁদে পরতে পারেন। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। প্রেমে কোনও বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। ব্যবসার দিকে ভাল অর্থ আসারৎ যোগ। সপ্তাহের প্রথমে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনঃকষ্ট বৃদ্ধি। চাকরির স্থানে কোনও উন্নতির সুযোগ। উচ্চশিক্ষার জন্য ভাল সময় আসতে পারে। সন্তানের ব্যপারে কোনও চাপ বৃদ্ধি। মধ্যভাগে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হবার যোগ। গুরুজনদের সুপরামর্শে কোনও বিপদ থেকে মুক্তি পেতে পারেন।
10/12

কর্মক্ষেত্রে কোনও কারণে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ। রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধান থাকা দরকার। সপ্তাহের প্রথম দিকে চাকরির জায়গায় প্রচুর কাজের চাপ বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে কোনও বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য মনের শান্তি। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম। বিলিসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে অর্থ বিনিয়োগ হতে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি।
11/12

সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। শারীরিক সমস্যা থাকবে না। দূরে থাকা কেউ ঘরে ফিরে আসতে পারে। বেকারদের জন্য কাজের ভাল খবর আসতে পারে। মহিলা থেকে সাবধান। সপ্তাহের প্রথমে ব্যবসার দিকে ভাল খবর। অর্থ ব্যপারে চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সন্তানের জন্য কাজের ব্যবস্থা। স্ত্রীকে নিয়ে দূরে কোনও ভ্রমণের আলোচনা। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন। মধ্যভাগে শরীরের কোনওসমস্যা থাকার জন্য কাজের ক্ষতি হতে পারে।
12/12

আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারোর সম্পর্কে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি। প্রেমের ব্যাপারে মনের দিক দিয়ে চাপ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে খরচ বাড়তে পারে। সংসারে কোনও আত্মীয় নিয়ে বিবাদ। বিবাহের জন্য বাড়িতে কোনও আলোচনা। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ কোর্ট পর্যন্ত যেতে পারে। জলপথে একটু বিপদের সম্ভাবনা। অর্থ ব্যপারে কোনও চাপ থাকতে পারে। শেষের দিকে ব্যবসার মন্দা বাড়তে পারে।
Published at : 22 Mar 2020 06:27 AM (IST)
Sponsored Links by Taboola
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
জেলার
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
জেলার
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
জেলার
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















