এক্সপ্লোর

Ayodhya Ram Temple: রাম-হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার চাহিদা তুঙ্গে, প্রাণ-প্রতিষ্ঠার আগে আবেগে ভাসছে অযোধ্যা

PM Modi: আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অযোধ্যা: অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চাহিদা বাড়ছে ভগবান রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার। ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হবে অযোধ্যাকে। তাই আগেভাগেই রাম লালা দর্শনে আশ-পাশের জেলা থেকে আসছেন বহু ভক্ত। সঙ্গে সারছেন বিকিকিনিও। নানা পণ্যদ্রব্যের পাশাপাশি সেই তালিকাতেই থাকছে রাম-হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা।

আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কার্যত ধর্মীয় আবেগে ভাসছে এই মন্দির-শহর। স্থানীয়দের কথায়, "অযোধ্যা রামময় হয়ে উঠছে।" 

স্থানীয় দোকানদাররা বলছেন, ভগবান রাম, আসন্ন রাম মন্দির, জয় শ্রী রাম লেখা স্লোগান ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন চারচাকা গাড়িতেও। কাজেই এইসব পতাকার চাহিদাও বাড়ছে।

সংবাদ সংস্থা পি টি আইকে স্থানীয় অনেক বাসিন্দা জানিয়েছেন, রাম মন্দির ইস্যুতে ২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর থেকেই গেরুয়া পতাকার চাহিদা তুঙ্গে। অযোধ্যার অন্যতম কেন্দ্রস্থল রাম পথ বরাবর থাকা একটা রেস্তোরাঁর মালিক প্রদীপ গুপ্তর মতে, রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে এই চাহিদা আরও বেড়েছে। প্রভু রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা ভক্তদের মধ্যে হিট। আগে মানুষ এই ধরনের পতাকা বাড়ির ছাদে টাঙাত না, কিন্তু এখন তা সর্বত্রই দেখা যায়, বিশেষ করে বাড়িতে।

এদিকে রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) আগে ১১ দিনের বিশেষ রীতি-নিয়ম পালন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ও রাম লালার প্রাণপ্রতিষ্ঠার আগে কঠোর বিধি মেনে চলবেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বিশেষ অডিও বার্তাও দিয়েছেন তিনি।

অডিও বার্তায় নিজের আবেগের কথা বলেছেন মোদি। তিনি বলেন,'আমি আবেগপ্রবণ। জীবনে প্রথমবার এমন কোনও অনুভূতি হচ্ছে আমার।' X হ্যান্ডেলে অডিও বার্তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন,  'অযোধ্যায় রাম লালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠার আর ১১ দিন বাকি রয়েছে। আমার সৌভাগ্য যে আমি এই পুণ্য তিথির সঙ্গী হব। এমন ঐতিহাসিক ও পবিত্র মুহূর্তে সারা ভারতবাসীর প্রতিনিধি হওয়ার জন্য ঈশ্বর আমায় বেছে নিয়েছেন। এর জন্য আমি ১১ দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি। জনসাধারণের আশীর্বাদ চাইছি আমি। এটা এমন সময় যখন নিজের ভাবনা শব্দে বলা খুব কঠিন, তবুও আমি আমার মতো চেষ্টা করেছি।'

এদিন দেশবাসীর উদ্দেশে প্রায় ১০ মিনিটের অডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে ঘুরে-ফিরে এসেছে নানা বিষয়।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget