এক্সপ্লোর

Durga Puja 2022: নুর মহম্মদের রং-তুলিতে সেজে ওঠেন মা-দুর্গা, ফিকে হয়ে যায় বিভেদের রং

Purba Medinipur: শিল্পীর আবার ধর্ম, জাত, লিঙ্গ, বর্ণ হয় নাকি? তাঁর একমাত্র দেওয়া-নেওয়া শুধু শিল্পের সঙ্গে। অবুঝ বয়স থেকে এমনই একটা কিছু অনুভব করতেন নুর মহম্মদ চৌধুরি।

বিটন চক্রবর্তী,পূর্ব মেদিনীপুর: শিল্পীর (Artist) আবার ধর্ম, জাত, লিঙ্গ, বর্ণ হয় নাকি? তাঁর একমাত্র দেওয়া-নেওয়া শুধু শিল্পের (art) সঙ্গে। অবুঝ বয়স থেকে এমনই একটা কিছু অনুভব করতেন নুর মহম্মদ চৌধুরি। তখন অবশ্য স্রেফ খেলাচ্ছলেই মূর্তি (idol) গড়তেন নুর। কবে যেন সেই খেলা তাঁর একমাত্র ধ্যানজ্ঞান হয়ে গেল, এখন আর মনে পড়ে না। তবে আকাশে-বাতাসে শরতের (spring) ডাক শুনলেই প্রবীণ শিল্পী টের পান, এবার তাঁর চরম ব্যস্ততার সময় এসে গিয়েছে। মায়ের মূর্তি গড়তে হবে যে!

অনন্য সে 'নুর'...
হলদিয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আন্দুলিয়া এলাকার নুর মহম্মদ চৌধুরি এখন মৃৎশিল্পী হিসেবে রীতিমতো জনপ্রিয়। যদিও মূর্তি গড়ার কাজে তাঁর হাতেখড়ি হয়েছিল একেবারে শৈশবেই। বয়স মেরেকেটে ছ'বছর। খেলার ছলে কাদা মাটি দিয়ে প্রতিমা গড়ার চেষ্টা করতেন খুদে। স্কুলে আসা-যাওয়ার পথে গ্রামের পুকুরে প্রতিমা নিরঞ্জন মাঝেমধ্যেই নজরে পড়ত শিশুর। সকলের অগোচরে প্রতিমার খড়ের তৈরি ভুর বাড়ি নিয়ে এসে তাতে কাদের প্রলেপ দিয়ে ফের ঠাকুর গড়ার চেষ্টা করত সে। একেবারে নেশা লেগে যেত। স্কুলের লেখাপড়ার পাশাপাশি প্রতিমা গড়ার দিকেও সমান ভাবে ঝুঁকে পড়ছিল সে। নুরের কাজ শেখার জেদ দেখে তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন পাশের গ্রামের রাধাকৃষ্ণ সামন্ত। ভালবাসার কাজ নিয়ে মগ্ন থাকতেন মৃৎশিল্পীও। কিন্তু তাঁর গল্পের সবটা এত মসৃণ ছিল না।
   দেব-দেবীর মূর্তি গড়তেন বলে নানা দিক থেকে নানা রকম বাধা পেয়েছেন নুর। একসময়ে একঘরে ঘরে দেওয়া হয়েছিল, জানালেন শিল্পী। এমনকী, মা নুরজাহান বিবির মৃত্যুর পরও তিনি কাউকে পাশে পাননি। বাধ্য হয়ে নিজের বসতভিটের পাশেই সমাধিস্থ করেন মাকে। কিন্তু হাল ছাড়েননি, ভালবাসার কাজও না। যত বাধা এসেছে, তত জেদ বেড়েছে তাঁর। কথা নয়, বরং নিজের কাজে আরও বেশি মন দিয়েছেন নুর। তাঁর হাতের জাদুতে অনন্য হয়ে ফুটে উঠেছে দেব-দেবীদের মূর্তি। অবশেষে বদলেছে সময়। এখন তিনি রীতিমতো জনপ্রিয়, তাঁর হাতের মাতৃমূর্তির চাহিদাও তুঙ্গে।

জনপ্রিয়তা...
সারা বছর ধরেই দেবদেবীর মূর্তি গড়েন নুর মহম্মদ চৌধুরী। কিন্তু দুর্গাপুজো মানে নিঃশ্বাস ফেলার সময় পাবেন না, একথা জানেন প্রবীণ শিল্পী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মূর্তির বরাত আসে তাঁর কাছে। স্মৃতি হাতড়ে নুর জানালেন, একসময়ে সুতাহাটার  চৈতন্যপুরের একটি পুজো কমিটির প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন ৩৫০ টাকা দিয়ে। আজ তাদেরই প্রতিমার বাজেট ৩৫০০০ টাকা। অর্থের অঙ্ক বেড়েছে, সঙ্গে আরও হয়তো কিছু বদলেছে। বদলাননি শুধু প্রতিমা শিল্পী। আজও সেই নূর মহম্মদের থেকেই মৃন্ময়ী মাতৃমূর্তিকে নিয়ে যান ওই পুজো কমিটির সদস্যরা। শিল্পীর এমন সাফল্যে তাঁর পাড়াপড়শিদের মধ্যেও বদলের মেজাজ স্পষ্ট। একদিন যাঁরা তাঁকে নিয়ে  তুচ্ছতাচ্ছিল্য করতেন, আজ তাঁরাও গর্ব অনুভব করেন। শিল্পী জানালেন, ভিন ধমের ইষ্টদেবতার মূর্তি তৈরি করেন দেখে কখনও নিজের ধর্মের অবমাননা করেননি। তবে তাঁর কথায়, 'অন্যের ধর্মকে সম্মান দিলেই নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায়।' 
সেই শ্রদ্ধাই নিজের সংসার থেকে আশপাশের মানুষজন, সকলের কাছ থেকে ফিরে পাচ্ছেন ৫৭ বছরের মৃৎশিল্পী। 

আরও পড়ুন:অতীতেও হামলা ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget