এক্সপ্লোর

Guru Purnima : গুরু পূর্ণিমায় তৈরি হচ্ছে তিন যোগ, কী করলে মিলবে অবিশ্বাস্য ফলাফল ?

Guru Purnima Mantra : ‘গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’

কলকাতা : গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। নতুন পথের দিশা দেখান। তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন। একটি শ্লোকের মাধ্যমে গুরুপূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়। তা হল- ‘গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর।  তিনিই আমাদের সৃষ্টি-স্থিতি-লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশে প্রণাম জানাই। 

এই বছর ৩ জুলাই গুরু পূর্ণিমার উৎসব উদযাপিত হবে। গুরু আমাদের জীবনের পথপ্রদর্শক। রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শক্তিশালী অবস্থানে থাকলে কাজে সাফল্য, যশ ও খ্যাতি লাভের সম্ভাবনা থাকে। রাশিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে অবশ্যই গুরু পূর্ণিমায় গুরুর  পুজো  করুন।

প্রাচীনকাল থেকেই আষাঢ় পূর্ণিমায় গুরু পুজোর প্রথা চলে আসছে, কারণ এই দিনে মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমার দিন, শিষ্যরা তাঁদের গুরুদের কাছে প্রার্থনা করেন এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন। এই বছর, গুরু পূর্ণিমায় অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে, এতে গুরু দীক্ষা গ্রহণ করলে জীবনে সুখ এবং সাফল্য আসবে। 

গুরু পূর্ণিমায় শুভ যোগ : 

গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম যোগ, ইন্দ্র যোগ এবং বুধাদিত্য রাজ যোগ গঠিত হচ্ছে। এই শুভ যোগে গুরুর দীক্ষা গ্রহণ করা শুভ হবে। গুরুর চরণ পুজো করলেই পাবেন কাঙ্খিত ফল। জীবনের ঝামেলা দূর হবে সাফল্যের পথ সহজ হবে। 

  • ব্রহ্ম যোগ - ২ জুলাই  সন্ধে ৭.২৬ থেকে ৩ জুলাই দুপুর ৩.৪৫ পর্যন্ত
  • ইন্দ্র যোগ - ৩ জুলাইদুপুর ৩ টে ৪৫ থেকে ৪ জুলাই বেলা ১১.৫০ পর্যন্ত
  • বুধাদিত্য যোগ - ২৪ জুন বুধ মিথুনে প্রবেশ করবে। সূর্য ইতিমধ্যেই মিথুন রাশিতে অবস্থান করছে। এমতাবস্থায় বুধাদিত্য রাজ যোগ এই গ্রহের মিলনে তৈরি হচ্ছে।  

    গুরু পূর্ণিমায় গুরু দোষের প্রতিকার

    • গুরু পূর্ণিমার দিন থেকে নিয়মিত গুরু গ্রহ 'ওম বৃহস্পতয়ে নমঃ' মন্ত্র জপ করুন। এর মাধ্যমে  বৃহস্পতি দোষের অবসান হবে এবং জীবনে উন্নতি হবে।                
    • আপনার গুরুকে পুজো নিবেদনের পর হলুদ কাপড়, ছোলা ডাল, হলুদ, সোনা, জাফরান, পিতলের পাত্র ইত্যাদি কোনো দরিদ্র ও অভাবী ব্রাহ্মণকে দান করুন। এর ফলে গুরু দোষ শেষ হবে।       

      আরও পড়ুন:

      ব্যয় বাড়বে বৃষর, পরিবার নিয়ে উদ্বেগ মিথুনের, সপ্তাহের শুরুটা কোন রাশির কেমন ? 

      আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

      https://t.me/abpanandaofficial

               

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget