এক্সপ্লোর

Guru Purnima 2024: ২০ না ২১ জুলাই, গুরুপূর্ণিমা কবে? কোন সময়ে পুজো করলে কাটবে পাপ-দোষ?

Guru Purnima 2024: জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ২০ না কি ২১ জুলাই, কবে গুরুপূর্ণিমা?

কলকাতা: কথিত আছে যে, আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের ৫ জন শিষ্য। হিন্দুধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তাঁর শিষ্য ঋষিদের শ্রীভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের ৫ জন শিষ্য এই দিনটিকে গুরুপূর্ণিমা হিসেবে উদযাপন পালন করা শুরু করেন।  

হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান। প্রতি বছর, আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান, পূজা এবং গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এটি বেদ ব্যাসের জন্মবার্ষিকী, এটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়।

জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ২০ না কি ২১ জুলাই, কবে গুরুপূর্ণিমা? তিথি অনুযায়ী রবিবারই পালন করা হবে অর্থাৎ ২১ জুলাই হবে।

আরও পড়ুন, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের দৃষ্টি এই ৩ রাশিতে, ঘুরবে ভাগ্যের চাকা, হবে আশাপূরণ

পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, পূর্ণিমা তিথি ২০ জুলাই, ২০২৪ শনিবার বিকেল ৫:৫৯ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন ২১ জুলাই বিকাল ৩:৪৬ মিনিটে শেষ হবে। উদয়তিথি বৈধ হওয়ায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা ২১ জুলাই পালিত হবে। অনেক যোগ এই বছর গুরু পূর্ণিমায় মিলিত হবে এবং এই দিনে সর্বার্থ সিদ্ধি, রবি, প্রীতি এবং বিশকুম্ভ যোগও হবে। পূজার শুভ সময় হবে সকাল ৭:১৯ থেকে দুপুর ১২:২৭ পর্যন্ত। 

গুরু তাঁর শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান। জীবনকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে। গুরু পূর্ণিমার দিন 'গুরুরব্রহ্ম গুরুরবিষ্ণু রগুরুদেব মহেশ্বরঃ গুরু সাক্ষত পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ' মন্ত্রটি জপ করুন।

গুরু প্রণাম মন্ত্র:━
ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ।
গুরু সাক্ষাৎ পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget