এক্সপ্লোর

Tarapith: আজ কৌশিকী অমাবস্যা, তারাপীঠে শুরু মা তারার বিশেষ পুজো

Kaushiki Amavasya: অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।

কলকাতা: আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে (Tarapith) শুরু হয় মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল। সাধক বামাখ্যাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। আজ সারাদিন তারাপীঠে চলবে পুজো অর্চনা।                                                                 

এই বিশেষ তিথি কখন? 

পঞ্জিকা অনুসারে,

  • ১৪ সেপ্টেম্বর, ২৭ ভাদ্র  কৌশিকী অমাবস্যা।
  • ভোর ৫.৩১ মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা।
  • অমাবস্যার তিথি শেষ হবে ১৫ সেপ্টেম্বরে। 

বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। বুধবার সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। আটোসাঁটো নিরাপত্তা।                                                

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। মঙ্গলবার দুপুরে দমকলের পাশাপাশি রামপুরহাটের পুলিশ-প্রশাসনের আধিকারিকরা তারাপীঠ মন্দির সংলগ্ন রাস্তা পরিদর্শন করেন। এমনকী, কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

আরও পড়ুন, কে এই দেবী কৌশিকী? কোন অসুরকে সংহার করেছিলেন তিনি?

এসবের মধ্যেই অনলাইনের তারাপীঠের তারা মায়ের পুজোর নামে সক্রিয় রয়েছে প্রতারণা চক্র। এনিয়ে, ভক্তদের সতর্ক করেছে মন্দির কর্তৃপক্ষ। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, অনলাইনের মাধ্যমে তারাপীঠে তারা মায়ের পুজোর কোনও ব্যবস্থা নেই। করোনা সময় এই পুজো ব্যাপক আকার ধারন করেছিল। তারপর থেকে আমরা সাইবার ক্রাইম অফিসে জানিয়ে ছিলাম। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে সেই অনলাইন পুজো বন্ধ হয়নি।

কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নীচে বসে সাধনা করেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget