এক্সপ্লোর

Mayapur ISKCON Deepdan Utsav: শত শত প্রদীপ হাতে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম, মায়াপুর ISKCON-এ শুরু অকাল দীপাবলি !

Deepdan Utsav : সূর্যাস্ত যাওয়ার পরেই হাজার হাজার ভক্ত হাতে ঘি-এর প্রদীপ নিয়ে ISKCON-এর চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহের সামনে আরতি করতে থাকেন।

প্রদ্যুৎ সরকার, মায়াপুর : সামনেই দীপাবলি উৎসব। সেই দীপাবলীর আগেই জ্বলে ওঠে শত শত দীপ। আর এভাবেই অকাল দীপাবলিতে মেতে ওঠেন মায়াপুর ISKCON-এর ভক্তরা। কার্তিক মাস দামোদর মাস অথবা নিয়ম সেবার মাস হিসাবে পালিত হয় কৃষ্ণ ধর্মালম্বীদের কাছে। আর দামোদর মাসে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে ISKCON-এর প্রধান কেন্দ্র মায়াপুর ISKCON-এ শুরু হয়েছে এই দীপদান উৎসব। দীপদান উৎসব উপলক্ষে দেশ-বিদেশের অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ISKCON-এ। সূর্যাস্ত যাওয়ার পরেই হাজার হাজার ভক্ত হাতে ঘি-এর প্রদীপ নিয়ে ISKCON-এর চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহের সামনে আরতি করতে থাকেন। আর এভাবেই প্রতিদিন সন্ধেয় একদিকে দামোদর অষ্টকম পাঠ, অন্যদিকে সমস্ত ভক্তের হাতে শত শত প্রদীপ জ্বলে ওঠে।

লক্ষ্মীপুজোর দিন থেকে শুরু হওয়া এই দীপদান উৎসব চলবে পুরো একমাসব্যাপী। এ বিষয়ে মায়াপুর ISKCON-এর জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস জানান, দামোদার মাসে লক্ষ্মীপুজোর দিন থেকে একমাসব্যাপী এই দীপদান উৎসব চলবে। সমস্ত ভক্ত তাঁদের মনোস্কামনা পুণ্যার্থের জন্য এই দীপদান উৎসব ভগবানের নামে উৎসর্গ করেন। প্রতিদিন সন্ধেয় হয় দামোদর অষ্টকম পার-সহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। এই দীপদান উৎসবে শুধু রাজ্য নয়, দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়। প্রত্যেককে ISKCON-এর পক্ষ থেকে বিনামূল্যে এই প্রদীপ দেওয়া হয় ভগবানের উদ্দেশে দীপ দেখানোর জন্য। আর এভাবেই একমাসব্যাপী এই দীপদান উৎসব চলবে মায়াপুর ISKCON-এর চন্দরা মন্দিরে।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দীপাবলি এ বছর দু’দিন পালিত হবে। দীপাবলি ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর দু'দিনের। এই দিনে প্রদোষে দেবী লক্ষ্মীর hgpa করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিন রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন। দীপাবলির একটি শুভ সময়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে, দেবী লক্ষ্মী ঘরে থাকেন।

দীপাবলিতে কেন পালিত হয় লক্ষ্মীপুজো ?

মার্কন্ডেয় পুরাণ বলে যে, পৃথিবীতে যখন কেবল অন্ধকার ছিল, তখন একজন দেবী আবির্ভূত হয়েছিলেন। একটি উজ্জ্বল আলো নিয়ে পদ্মের উপর বসে। তিনি ছিলেন লক্ষ্মী। তাঁর আলোয় পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই এই দিনে লক্ষ্মীপুজোর প্রথা রয়েছে। শ্রীমদ ভাগবত পুরাণে বলা হয়েছে যে, সমুদ্র মন্থন থেকে লক্ষ্মী অষ্টম রত্নরূপে সমুদ্র থেকে আবির্ভূত হন। অতএব, এই দিনে মানুষ তাদের ঘর সাজায় এবং দেবী লক্ষ্মীকে স্বাগত জানায়, তাঁর পুজো করে। কারণ দেবী কেবল সেই বাড়িতেই বাস করেন যেখানে পরিষ্কার, শান্তি এবং সুখের পরিবেশ থাকে। তাই ঘর পরিষ্কার ও সাজিয়ে দীপাবলি উদযাপনের রীতি রয়েছে। কারণ লক্ষ্মী সুখি এবং দীর্ঘ সময় ঘরে থাকেন বলে বিশ্বাস করা হয়। লক্ষ্মী-বিষ্ণুর বিয়েও হয়েছিল দীপাবলির রাতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget