এক্সপ্লোর

Ram Navami 2024: এ বছর রামনবমী কবে ১৬ না ১৭ এপ্রিল ? কবে অন্নপূর্ণা পুজো ? হনুমান জয়ন্তীই বা কবে ?

Ram Navami 2024: রাম বিষ্ণুর সপ্তম অবতার। তিনি  ত্রেতা যুগে জন্ম নেন। শুক্লপক্ষের নবম দিনে পড়ে রাম নবমী। এবার রাম নবমী পড়েছে বাংলা মাস বৈশাখে। 

কলকাতা : অযোধ্যার ( Ayodhya ) রাজা দশরথ । তাঁর তিন রানির মধ্যে বড় কৌশল্যা । তাঁদেরই সন্তান রাম। রামচন্দ্র শুধুমাত্র পুরাণ বা মহাকাব্যে বর্ণিত একটি চরিত্র নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম ঈশ্বর, পরম পুজ্য। রাম ভারতীয়দের মনে বাস করেন। এই বিশ্বাস ও ভরসার ছবি দেখা গিয়েছে ২০২৪ সালের ২২ জানুয়ারি। অযোধ্যায় খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। দশরথের  জ্যেষ্ঠ পুত্র রামের জন্মগ্রহণের দিনটিই রাম নবমী হিসেবে পালিত হয় । মনে করা হয়, রাম বিষ্ণুর সপ্তম অবতার। তিনি  ত্রেতা যুগে জন্ম নেন। শুক্লপক্ষের নবম দিনে পড়ে রাম নবমী। এবার রাম নবমী পড়েছে বাংলা মাস বৈশাখে। 

রামনবমীর শুভ ক্ষণ

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এ বছর  রাম নবমী তিথি শুরু হবে ১৬ এপ্রিল। অর্থাৎ পয়লা বৈশাখের ঠিক পরে। দিনটি মঙ্গলবার। পঞ্জিকা অনুসারে দুপুর ১ টা ২৩ মিনিট থেকে তিথি শুরু হবে। রামনবমী ( Ram Navami 2024 ) তিথি চলবে পরের দিন পর্যন্ত। ১৭ এপ্রিল বুধবার দুপুর ৩ টা ১৪ মিনিট পর্যন্ত তিথি স্থায়ী হবে। যে কোনও ব্রতই পালন করা হয় উদয়তিথি মেনে। অনেকে মনে করছেন ১৭ এপ্রিল বুধবার যেহেতু নবমীর  সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই এদিনই রাম নবমী পালন করা হবে। এদিন দু ঘণ্টা সময় অত্যন্ত শুভ। সকাল ১১ টা ০৩ মিনিট থেকে শুরু হবে এবং দুপুর ০১ টা ৩৮ মিনিট পর্যন্ত সময়ে পুজো দিতে পারলে ভাল। তার আগের দিনই অন্নপূর্ণা পুজো। বাসন্তীপুজো অষ্টমী তিথিতেই হয় অন্নপূর্ণা পুজো। মঙ্গলবার ১৬ এপ্রিল অন্নপূর্ণা পুজো হবে । তারপর দিনই রামনবমী। এদিনই দেশ জুড়ে ভগবান রামের পুজো অনুষ্ঠিত হবে। 

হনুমান জয়ন্তী

রাম নবমীর পর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2024)।  পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। হিন্দু মতে, এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী (Hanuman Janmotsav 2024 Date)। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয়। তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে এবার হনুমান জয়ন্তী পড়ছে বৈশাখেই। এই বছর ২৩ এপ্রিল মঙ্গলবার হনুমানে জন্মবার্ষিকী পালিত হবে।  

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। 

আরও পড়ুন :

আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা

 

 

 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget