এক্সপ্লোর

এদিনই মরা ছেলেকে পুকুরে স্নান করিয়ে ফিরে পেয়েছিলেন সওদাগর ! তারাপীঠে আজ মা-তারার আবির্ভাব তিথি

Ma Lakshmi Puja : লোকশ্রুতি জনৈক সওদাগর জয় দত্ত স্বপ্নাদেশ পান। শুক্লা চতুর্দশী তিথিতেই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন জয় দত্ত।

 ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : তিথি অনুসারে, বুধবার তারাপীঠে তারা মায়ের আবির্ভাব দিবস। এদিন মূল মন্দির থেকে বিরাম মঞ্চে বের করে আনা হয় মাকে। এদিন তারা মা'কে মন্দিরের বাইরে দেখার সুযোগ পান ভক্তরা । আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীর এই তিথিতে প্রতিবছর মন্দির চত্বরে তিল ধারনের জায়গা থাকে না।  বুধবার তাই তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে তারা মায়ের বিশেষ পুজো-অর্চনা হয়। এদিন মা তারাকে বিরাম মঞ্চে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়।  

ঘুম ভাঙিয়ে ভোর তিনটে নাগাদ মূল মন্দির থেকে বের করে আনা হন মাকে। স্নানপর্ব মিটতেই সাজানো হয় রাজ-রাজেশ্বরী সাজে! এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গল আরতি পর্ব!  কথিত রয়েছে, এই দিনে দেবীর শিলামূর্তি শ্মশান থেকে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন জয়দত্ত সওদাগর। তাই এই দিনটিই তারাপীঠে তারামায়ের আবির্ভাব তিথি হিসাবে ধরা হয়। 

এই দিনে তারাপীঠ মন্দিরে দিনভর তারা মায়ের বিশেষ পুজো-অর্চনা হয়। এদিন ভোরে আরতির পরে মা তারা-কে গর্ভগৃহে থেকে বের করে এনে বিরাম মঞ্চে বসানো হয়। সারাদিন সেখানেই দেবী মূর্তি থাকে এবং বিশেষ পুজো হয়। সন্ধ্যারতির পরই দেবী তারাকে গর্ভগৃহে ফের নিয়ে যাওয়া হয়। সেখানে আবার সন্ধ্যারতি হয় এবং অন্নভোগ দেওয়া হয়।

এদিন শ্মশানের দিকে মুখ করে অর্থাৎ পশ্চিম দিক করে বসেন তারা মা। কথিত আছে, পশ্চিম দিকে রয়েছেন দেবী তারার বোন মুলুঠি মা। তাঁর সঙ্গে এদিন সাক্ষাৎ হয় তারা মায়ের। আবির্ভাব তিথিতেই দেবী তারা পশ্চিমমুখী হয়ে বসেন। কথিত আছে, তারা মায়ের বোন দেবী মৌলাক্ষী। এদিন তাঁদের দেখা হয়। ঝাড়খণ্ডের মুলুটিতে মৌলাক্ষী মায়ের মন্দির। তাই এদিন দেবী তারা পশ্চিমমুখী হয়ে বসেন।

কথিত আছে জয়দত্ত নামে এক বণিক দ্বারকা নদীতে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন। সেই সময় তিনি তারাপীঠে নোঙর করেন। সেখানে সাপের কামড়ে তাঁর পুত্রের মৃত্যু হয়। তারাপীঠে নোঙর করায় বণিকের ভৃত্য রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পাশের একটি পুকুরে ধুতে যায়। পুকুরের জলের সংস্পর্শে আসতেই কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায়। ভৃত্যরা এই অলৌকিক ঘটনাটি বণিককে জানালে, তিনি সর্পদংশনে মৃত তাঁর পুত্রকে সেই পুকুরের জলে স্নান করালে মৃত পুত্র বেঁচে ওঠে এবং জয় তারা, জয় তারা বলতে থাকেন। সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত। সেই রাতেই বণিককে স্বপ্ন দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বণিক জয় দত্ত।

আবির্ভাব তিথিতে তারা মা-কে বিশেষ ভোগ দেওয়া হয়। সারাদিন দেবী অন্নভোগ গ্রহণ করেন না। কেবল ফল, মিষ্টি দিয়ে শীতলভোগ দেওয়া হয়। পুজো শেষে রাতে দেবীকে অন্নভোগ তথা মহাভোগ দেওয়া হয়।  ভোগে খিচুড়ি, পোলাও সহ পাঁচরকম ভাজা, মাছ, বলির মাংস, পায়েস নিবেদন করা হয়।

তারাপীঠের মা কখনও পুজিতা হন দূর্গা আবার কখনও অন্নপূর্ণা রূপে। একটা দিন মাকে কাছ থেকে দেখতেও মূলত ছুটে আসেন দূরদূরান্তের ভক্তরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget