এক্সপ্লোর

Science News: কালই পৃথিবীর আকাশে প্রকাণ্ড গ্রহাণু, নীল তিমির সমান, মাত্র এক সপ্তাহ আগেই হয় আবিষ্কার

Asteroid 2026 JH2: নীল তিমির আকারের গ্রহাণু বেরিয়ে যাবে পৃথিবীর গা ঘেঁষে। পৃথিবী থেকে দেখা যাবে।

নয়াদিল্লি: ক্রমশ পৃথিবীর কাছাকাছি সরে আসছে সদ্য আবিষ্কৃত একটি গ্রহাণু। সোমবার সেটি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে বলে জানা যাচ্ছে। টেলিস্কোপ থাকলে পৃথিবী থেকে দেখতে পাওয়া যাবে গ্রহাণুটিকে। সেই সময় চাঁদের থেকেও পৃথিবীর কাছাকাছি থাকবে সেটি। (Asteroid 2026 JH2)

পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকা গ্রহাণুটির নাম রাখা হয়েছে Asteroid 2026 JH2. সেটির আয়তন ৬৬ ফুট, বৃহদাকার নীল তিমির সমান। ১৮ মে অর্থাৎ সোমবার পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে সেটি। Virtual Telescope সংস্থার তরফে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীরা চাইলে চোখ রাখতে পারেন। (Science News)

আরও পড়ুন: গঙ্গার জলে নিজেদের ভাগ বুঝে নিতে চায় বাংলাদেশ, চাপ বাড়াতে নয়া কৌশল!

পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় গ্রহাণুটি ৫৭০০০ মাইল দূরে থাকবে, যা পৃথিবী থেকে চাঁদের  দূরত্বের চেয়েও কম। আগামী কয়েক মাসে যত মজহাজাগতিক বস্তু পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে, তার মধ্যে সবচেয়ে কাছ দিয়ে বেরিয়ে যাবে Asteroid 2026 JH2.

এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১০মে প্রথম বার গ্রহাণুটির খোঁজ পান বিজ্ঞানীরা। অ্যারিজোনার মাউন্ট লেমন অবজার্ভেটরির জ্যোতির্বিজ্ঞানীরা সেটিকে আবিষ্কার করেন। NASA-র জেট প্রপালসন ল্যাবরেটরি-সহ আরও তিনটি অবজার্ভেটরি বিষয়টিতে সিলমোহর দিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্ভবত প্রতি ৩.৭ বছর অন্তর উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহাণুটি। ওই কক্ষপথ গ্রহাণুটিকে বৃহস্পতি পর্যন্ত টেনে নিয়ে যায়।

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই এসি কামরা, আগুন ধরল গাছপালাতেও, ভয়ঙ্কর ঘটনা

ইস্টার্ন ডে-লাইট টাইম অনুযায়ী, সোমবার সন্ধে ৭টা নাগাদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে Asteroid 2026 JH2. সেই অবস্থায় তার ঔজ্জ্বল্য হবে ১১.৫। ভাল টেলিস্কোপ থাকলেই দেখতে পাওয়া যাবে পৃথিবী থেকে। ২০১৩ সালে Chelyabinsk নামের একটি উল্কা রাশিয়ার আকাশে ফেটে যায়। সেটির সঙ্গে তুলনা করা হচ্ছে Asteroid 2026 JH2-কে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোনও বিপদ নেই পৃথিবীবাসীর

Asteroid 2026 JH2-কে Apollo গোত্রের মহাজাগতিক বস্তু বলছেন বিজ্ঞানীরা। অর্থাৎ সেটির অক্ষ পৃথিবীর চেয়ে বড়। সূর্যের থেকে সেটির অনুসূর অবস্থানও ১.০১৭ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের কম।Asteroid 2026 JH2-এর কক্ষপথটি একেবারেই বিরল নয়। বরং গত বছর অনেক মহাজাগতিক বস্তু পৃথিবীর কাছাকাছে পৌঁছতে পেরেছে।  2025 TF নামের ছোট আকারের যে গ্রহাণুটি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যায়, সেটি মাত্র ২৬০ মাইল দূরত্ব থেকে বেরিয়ে যায়।

This story originally appeared on WIRED Italia and has been translated from Italian.

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget