এক্সপ্লোর

Chandrayaan 3 Launcher: চন্দ্রযান-৩ থেকে বিচ্ছিন্ন হয়ে বেসামাল, পৃথিবীতে ফিরল উৎক্ষেপক যন্ত্রের অংশ, প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ার আশঙ্কা

Chandrayaan 3 Launcher Part Reenters Earth: ISRO-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের উত্তরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

নয়াদিল্লি: মহাশূন্যে হঠাৎই বেসামাল চন্দ্রযান-৩ মহাকাশ যানের উৎক্ষেপক যান LVM3 M4-এর একটি অংশ. উড়ানের ১২৪ দিনের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করল সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসেছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. ভারতের উপর দিয়ে না গেলেও, প্রশান্ত মহাসাগরের উত্তরে সেটি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Chandrayaan 3 Launcher)

ISRO-র তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘প্রশান্ত মহাসাগরের উত্তরে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আকাশ অতিক্রম করে সেটি উড়ে যায়নি’। গত ১৪ জুলাই যখন চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়, সেটির উৎক্ষেপক যান ছিল  LVM3 M4.  নির্দিষ্ট কক্ষপথে চন্দ্রযান-৩ মহাকাশযানটিকে নামিয়ে দেয় সেটি। সেই উৎক্ষেপক যানের উপরের অংশই বুধবার, ভারতীয় সময় অনুযায়ী, দুপুর ২টো বেজে ৪২ মিনিটে ফের পৃথিবীর বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিত ভাবে প্রবেশ করেছে। (Chandrayaan 3 Launcher Part Reenters Earth)

উৎক্ষেপণের ১২৪ দিনের মাথায় পৃথিবীর বায়ুমণ্ডলে ফের প্রবেশ করল চন্দ্রযান-৩ মহাকাশযানের উৎক্ষেপক যন্ত্র LVM3 M4-এর অংশটি. মহাকাশ গবেষণার ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিল বরাবরই। মহাশূন্যে অন্য কোনও কৃত্রিম উপগ্রহের সঙ্গে ধাক্কা লাগতে পারে বা মহাশূন্য থেকে কৃত্রিম উপগ্রহ আছড়ে পড়ে পৃথিবীর বুকে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা।

ISRO-র বিবৃতি পড়তে ক্লিক করুন।

আরও পড়ুন: Klyuchevskoy Volcano: ধোঁয়ার নীচে লাভার স্রোত, হঠাৎ ফুঁসে উঠল আগ্নেয়গিরি, ভয়াল রূপ ক্যামেরাবন্দি

সেই মতো ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি (IADC) বিশেষ আইন তৈরি করে, যাতে বলা হয়, পৃথিবীপৃষ্ঠ থেকে ২০০০ কিলোমিটারের কম দূরত্বে কোনও কৃত্রিম উপগ্রহ অবস্থান করলে, যদি তার কাজ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে অভিযান সম্পূর্ণ হওয়ার ২৫ বছরের মধ্যে কক্ষপথ থেকে সরিয়ে দিতে হবে সেগুলিকে।

সেই আইনকে উল্লেখ করে ISRO জানিয়েছে, উৎক্ষেপণের ১২৪ দিনের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে চন্দ্রযান-৩ মহাকাশযানের উৎক্ষেপক যান LMV3 M4-এর একটি অংশ. ফলে এক্ষেত্রে ইন্টার স্পেস এজেন্সি ডেব্রি কোঅর্ডিনেশন কমিটির নিয়ম লঙ্ঘিত হচ্ছে না। চন্দ্রযান-৩ মহাকাশযানকে নির্দিষ্ট কক্ষপথে নামিয়ে দেওয়ার পর, উৎক্ষেপক যান LMV3 M4-কে নিস্ক্রিয় করে দেওয়া হয়। বাড়তি চালকযন্ত্র, শক্তি উৎপাদনকারী যাবতীয় যন্ত্রপাতিও তার থেকে আলাদা করে দেওয়া হয়। রাষ্ট্রপুঞ্জ এবং IADC-র মহাকাশ আবর্জনা প্রশমন নীতি মেনেই এই কাজ করা হয়, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে।  

ISRO জানিয়েছে, মহাশূন্যে দীর্ঘমেয়াদি অভিযান চালিয়ে যাওয়া, সেখানকার পরিবেশ সংরক্ষণের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ ISRO. সেই কারণেই আন্তর্জাতিক নীতি-নিয়ম মেনেই অভিযান শেষে রকেটের শরীর নিস্ক্রিয় করে দেওয়া হয়

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget