এক্সপ্লোর

Viral Video: পেশাদার নৃত্যশিল্পীদের টেক্কা, চিনে কনসার্ট জমিয়ে দিল রোবটরা, অভিভৃত ইলন মাস্কও, ভিডিও ভাইরাল

Robot Dancers: চিনের চেংদু শহরে সম্প্রতি কনসার্ট ছিল গায়ক ওয়াং লিহোমের।

নয়াদিল্লি: পরীক্ষা নিরীক্ষা পর্ব পেরিয়ে এবার কি সহাবস্থানের পালা? যন্ত্রমানবের সঙ্গে কি এবার মানিয়ে নিতে হবে মনুষ্যজাতিকে? নতুন করে এই প্রশ্ন উস্কে দিল ভারতের পড়শি দেশ চিন। কারণ আর শুধু পরীক্ষা নিরীক্ষা বা প্রদর্শনী নয়, রোবটদের নিয়ে আস্ত কনসার্ট হল সেখানে, যা দেখে অভিভূত ধনকুবের ইলন মাস্কও। (Robot Dancers)

চিনের চেংদু শহরে সম্প্রতি কনসার্ট ছিল গায়ক ওয়াং লিহোমের। সচক্ষে ওয়াংকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কিন্তু অনুষ্ঠানে প্রচারের সবটুকু আলো কেড়ে নিল ছয় রোবট। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যে ভেল্কি দেখিয়েছে তারা, তা দেখে স্তম্ভিত সকলে। (Viral Video)

এই মুহূর্তে ‘Best Place Tour’ নিয়ে ব্যস্ত ওয়াং। নিজের এই কনসার্টকে তিনি ‘ভবিষ্যৎমুখী’ বলে উল্লেখ করেছেন। কিন্তু তাতে যে রোবটদের নাচ থাকবে, আঁচ করা যায়নি প্রথমে। তাই চোখের সামনে রোবটদের নাচতে দেখে হতবাক হয়ে যান সকলে। 

তবে সামান্য কয়েকটি ডিগবাজি খেয়ে থামেনি রোবটগুলি। বরং পেশাদার নৃত্যশিল্পীর মতো পারফরম্যান্স উপহার দিয়েছে। ওয়াং এবং বাকি ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটি স্টেপ একেবারে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে। পরিস্থিতি এমন হয়ে যে কে মানুষ, আর কে রোবট, একটা সময় পর বোঝার উপায় ছিল না। শুধুমাত্র মাথার অংশে বসানো প্রযুক্তি দিয়েই ফারাক বোঝা যাচ্ছিল।

মঞ্চের উপর রোবটগুলির আচরণও ছিল একেবারে মানুষের মতো। ঢিলেঢালা প্যান্ট, চকচকে ওভারশার্ট পরে নাচতে ওঠে তারা। যাঁরা কনসার্ট দেখতে গিয়েছিলেন, তাঁরা জানিয়েছেন, এখনও ঘোরে আছেন তাঁরা। বাস্তব ও কল্পনা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। 

যে ছয়টি রোবটকে কনসার্টের জন্য বেছে নেওয়া হয়েছিল, সেগুলি Unitree G1 Humanoid রোবট। ওয়াং জানিয়েছেন, সঙ্গীতের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির যুগলবন্দির নিদর্শন এই কনসার্ট। কোরিওগ্রাফি অনুযায়ীই নেচেছে রোবটগুলি। কোথাও কোনও সমস্যা হয়নি। 

ওই কনসার্টের ভিডিও চিনের বাইরেও ভাইরাল হয়ে গিয়েছে। ধনকুবের মাস্কও রোবটদের নাচ দেখে অভিভূত। চিন না আমেরিকা, প্রযুক্তির দিক থেকে এই মুহূর্তে কে এগিয়ে, সেই নিয়ে চর্চাও তুঙ্গে। তবে রোবটরা যে নৃত্যশিল্পীদের টেক্কা দিচ্ছে, তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ভবিষ্যতের পৃথিবীতে মানুষকে রোবটের কাছে পিছিয়ে পড়তে না হয়, আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget