এক্সপ্লোর

Science News: ৩০ বছর আগে শেষবার সিগারেটে টান? তাতেও হৃদরোগে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি থাকে

Medical Science News: PLOS Medicine জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

নয়াদিল্লি: নির্দিষ্ট বয়সের বালাই নেই আর। হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সিরাও। এর জন্য ধূমপানের অভ্যাসকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দিনে কতগুলি সিগারেট খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে? সেই নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য় উঠে এল গবেষণায়। (Medical Science News)

PLOS Medicine জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যে গবেষণার নেতৃত্বে দেয় Johns Hopkins Ciccarone Centre for Prevention of Cardiovascular Disease in Baltimore. বিগত দুই দশকের মেডিক্যাল রেকর্ড দেখে, ৩ লক্ষ ৩০ হাজার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখে এবং ২২টি পৃথক গবেষণা ঘেঁটে নতুন তথ্য উঠে এসেছে। (Science News)

এই গবেষণায় নেতৃত্ব দেন কার্ডিওলজি এবং এপিডেমোলজির অধ্যাপক মাইকেল ব্লেহা। ১ লক্ষ ২৫ হাজার মৃত্যু ও ৫৪ হাজার কার্ডিওভাস্কুলার ইভেন্টের তথ্য তুলে ধরেছেন তিনি, যার মধ্যে রয়েছে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেলিওর। হৃদরোগে মৃত্যুতে ধূমপানের ভূমিকা ব্য়াখ্য়া করেছেন গবেষকরা। 

গবেষকরা জানিয়েছেন, ধূমপান কমিয়ে দিলে বা ছেড়ে দিলেই ঝুঁকি কেটে যায় না। কম সিগারেট খেলেও হৃদরোগে মৃত্যুর ঝুঁকি থাকে। দিনে দুই বা পাঁচটি সিগারেট খেলে হার্ট ফেলিওরের ঝুঁকি থাকে ৫০ শতাংশ। যাঁরা একেবারেই ধূমপান করেন না, তাঁদের তুলনায়, মৃত্যুর ঝুঁকি ৬০ শতাংশ বেশি থাকে।  তিনটির মধ্যে যে কোনও কারণই দায়ী হতে পারে এক্ষেত্রে।

গবেষণায় দেখা গিয়েছে, ধূমপান ছেড়ে দিলে প্রথম এক দশকে কার্ডিওভাস্কুলারের ঝুঁকি বেশ কিছুটা কমে যায়। সময়ের সঙ্গে ঝুঁকি আরও কমে। কিন্তু শেষ সিগারেটে টান দেওয়ার ৩০ বছর পরও, যাঁরা কখনও ধূমপান করেননি, তাঁদের তুলনায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেশি থাকে। তাই যত তাড়াতাড়ি সিগারেট ছাড়া যায়, ততই ভাল বলে মত গবেষকদের। 

হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান কমিয়ে দেওয়া মোটেই সুরাহা নয় বলে মত গবেষকদের। তাঁদের মতে, একেবারে চেড়ে দিতে হবে ধূমপান। ব্রিটেনেই প্রতিবছর ধূমপানের দরুণ ৭৮০০০ মানুষ প্রাণ হারান। রোগভোগ নিয়ে বেঁচে থাকেন আরও কয়েক হাজার। আগেও একাধিক গবেষণায় ধূমপানের সঙ্গে হার্ট ফেলিওরের যোগ পাওয়া গিয়েছে। 

তামাক দ্রব্যের মধ্যে যে রাসায়নিক থাকে, তা রক্তনালির ক্ষতি করে। ফলে হৃদযন্ত্রে সরবরাহ বন্ধ হয়ে যায়। ধূমপানের পরিবর্তে বর্তমানে ভেপিং বেছে নিচ্ছেন অনেকে। তাতেও বিপদ কিছু কম নয় বলে মত চিকিৎসকদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget